ব্রিটানিয়া বিস্কুটের স্বাদে স্মৃতিমেদুর হলেন TMC-র মহুয়া মৈত্র, ছ'বছরে বদল হয়নি স্বাদের দাবি কোম্পানির
ব্রিটানিয়া বিস্কিটের স্বাদে স্মৃতিমেদুর হলেন তৃণমূল MP মহুয়া মৈত্র, ছ'বছরে বদলায়ি স্বাদ দাবি কোম্পানির
টুইটার এবং সোশ্যালমিডিয়া মাঝে মাঝেই মানুষকে স্মৃতিমেদুর করে দেয়। মাঝে মধ্যেই এমন সব বিষয় বা ছবি ফোসবুকে শেয়ার হয় যা আমাদের ভীষণ কাছের কিন্তু অতীতে ছেড়ে এসেছি৷ বিশেষ করে যদি সেটা কোনও পুরনো স্বাদের স্মৃতি হয় তাহলে তো কথায় নেই! মঙ্গলবার টুইটারে এরকমই এক পুরনো স্বাদ নিয়ে স্মৃতিমেদুর হয়ে পড়লেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷ ভারতবাসীর জীবনের সঙ্গে বহু বছর ধরে জড়িয়ে আসে ব্রিটানিয়া কোম্পানির বিস্কুট৷ প্রায় ১২৯ বছরের বিস্কুট প্রস্তুতকারক সংস্থাটি নানা রকমের, নানা স্বাদের বিস্কুট উপহার দিয়ে চলেছে বাঙালি তথা ভারতবাসীকে। এই কোম্পানিরই একটি পুরনো বিস্কুট ফিরিয়ে নিয়ে আসার জন্য টুইটারে অনুরোধও করেন মহুয়া।

কোন বিস্কুট ফেরাতে আবেদন মহুয়ার?
বিখ্যাত খাদ্য-লেখক বীর সিংঘভিকে টুইটারে ট্যাগ করে মহুয়া লেখেন, 'আমি একমত, বীর! কিন্তু যেটা আমার মন খারাপ করে তা হল তা হল আমার শৈশবের প্রিয় ব্রিটানিয়া অরেঞ্জ ক্রিম এখন আর পাওয়া যাচ্ছে না। নতুনভাবে যদিও ট্রিট নামক ব্র্যান্ডটি বাজারে নিয়ে এসেছে ব্রিটানিয়া তবে তার স্বাদ আগের অরেঞ্জ ক্রিমের ধারে কাছেও নেই। দয়া করে ব্রিটানিয়া পুরনো স্বাদের অরেঞ্জ ক্রিম ফিরিয়ে আনুন।'

রিপ্লাইয়ে কী বললেন বীর সিংঘভি?
এই টুইটের রিপ্লাইয়ে খাদ্য-লেখক বীর সিংঘভি লেখেন, ঠিক বলছেন ব্রিটানিয়ার ক্রিম বিস্কুটের স্বাদ ২০১৫ থেকেই অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে৷ যদিও ব্রিটানিয়া বিস্কুট নিয়ে টুইটারে এই আলোচনাটি শুরুই করেছেন খাদ্য-লেখক বীর। মঙ্গলবার তিনি একটি টুইটে প্রশ্ন তোলেন সুস্বাদু ব্রিটানিয়া বার্বান বিস্কুটগুলি কি আগের থেকে আকারে একটু ছোটে হয়ে গিয়েছে? তারপর তিনি নিজেই লেখেন এটা নাও হয়ে থাকতে পারে হয়ত আমিই একটি লোভের বশবর্তী হয়ে এরকমটা মনে করছি!'

বীরের টুইটের রিপ্লাইয়ে কী বলল ব্রিটানিয়া?
এরপরই ব্রিটানিয়া কোম্পানির পক্ষ থেকে বীরের টুইটের রিপ্লাই দিয়ে বলা হয়, আমরা জানি আমাদের বিস্কুট নিয়ে সবার প্রত্যাশা অনেক বড়, কিন্তু আমাদের বিস্কুটের আকারে কোনও পরিবর্তন হয়নি৷ এরপর আবারও একটি টুইটে বীর লেখেন কতদিন ধরে হয়নি? রিপ্লাইয়ে ব্রিটানিয়ার পক্ষ থেকে লেখা হয় অন্তত ছ'বছর ধরে। এরপরই ব্রিটানিয়া বিস্কুট নিয়ে নিজের মতামত টুইটারে শেয়ার করেন মহুয়া মৈত্র৷ তবে বীর ও মহুয়া ছাড়াও প্রচুর মানুষ নিজেদের পছন্দের বিস্কুটের স্বাদের স্মৃতি নিয়ে টুইট করেছেন৷
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications