ধূপগুড়িতে দুর্ঘটনার কবলে তৃণমূল কংগ্রেস বিধায়কের গাড়ি

দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল তৃণমূল কংগ্রেস বিধায়ক মিতালি রায়ের গাড়ি। একটি বাইককে বাঁচাতে গিয়েই বিধায়কের গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয় বলে স্থানীয় সূত্রে খবর।

দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল তৃণমূল কংগ্রেস বিধায়ক মিতালি রায়ের গাড়ি। একটি বাইককে বাঁচাতে গিয়েই বিধায়কের গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয় বলে স্থানীয় সূত্রে খবর।

ধূপগুড়িতে দুর্ঘটনার কবলে তৃণমূল কংগ্রেস বিধায়কের গাড়ি

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেরে উল্টে যায় তৃণমূল কংগ্রেস বিধায়ক মিতালি রায়ের গাড়ি। ঘটনায় আহত হন বিধায়ক ও তাঁর গাড়ির চালক নরেন্দ্রনাথ রায়। তাঁদের প্রথমে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁদের শিলিগুড়ি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিধায়কের পাঁজর,কোমর ও হাতে চোট লেগেছে। মাথায় চোট পেয়েছেন তাঁর গাড়ির চালক।

মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটে ধূপগুড়ি স্টেশন মোড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঝাড় মাগুর মারিতে "দিদিকে বলো" কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন ধূপগুড়ির তৃণমূল কংগ্রেস বিধায়ক মিতালি রায়। সেখান থেকেই সকালে গাড়িতে ফিরছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, ধূপগুড়ি স্টেশন মোড়ে সিগন্যাল না মেনে একটি বাইক বাঁক নিতে যায়। তাঁকে বাঁচাতে গিয়ে বিধায়কের গাড়ি নিয়ন্ত্রণ হারায়। রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেরে উল্টে যায় গাড়িটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+