পঞ্চায়েত ভোটে হিংসা নিয়ে বিস্ফোরক মমতার দলের এই বিধায়কও, যা বললেন তিনি

পঞ্চায়েত ভোটে হিংসা নিয়ে বিস্ফোরক তৃণমূল বিধায়ক আশিস চক্রবর্তী। ৩৪ বছরে বাম আমলা এমন সন্ত্রাস হয়নি বলে মন্তব্য করেছেন ২ বছর নির্বাচিত হওয়া এই বিধায়ক। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা কেন্দ্রের বিধায়ক তিনি

পঞ্চায়েত ভোটে হিংসা নিয়ে বিস্ফোরক তৃণমূল বিধায়ক আশিস চক্রবর্তী। ৩৪ বছরে বাম আমলা এমন সন্ত্রাস হয়নি বলে মন্তব্য করেছেন ২ বছর নির্বাচিত হওয়া এই বিধায়ক। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা কেন্দ্রের বিধায়ক তিনি।

পঞ্চায়েত ভোটে হিংসা নিয়ে বিস্ফোরক মমতার দলের এই বিধায়কও, যা বললেন তিনি

একদিনে সারা রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। ফলে ২০ জনের বেশি মানুষের মৃত্যু। বহু মানুষ আহত। আহত পুলিশের একাধিক কর্মীও। একদফায় নির্বাচন হওয়ায় পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করা যায়নি বলে মনে করছেন গড়বেতার তৃণমূল বিধায়ক আশিস চক্রবর্তী।

সোমবার পঞ্চায়েত ভোটের নির্বাচনে, গড়বেতা ২ এবং ৩ নম্বর ব্লকে ব্যাপক হিংসার ঘটনা ঘটে। বেশিরভাগ ঘটনা ঘটেছিল ২ নম্বর ব্লকেই। সেখানে সোমবার ১০ টা পর্যন্ত ভোট মোটামুটি ঠিকঠাকই চলছিল। এরপরেই মুখে কালো কাপড় বেধে দুষ্কৃতীরা বুথে বুথে হামলা চালায়। ব্যালট বাক্স বের করে বাইরে ফেলে দেওয়া হয়। সেইদিন তৃণমূলের তরফে বিজেপির দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছিল। অন্যদিকে বিজেপির তরফে বিষয়টি তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব বলে বর্ণনা করা হয়েছিল।

সূত্রের খবর অনুযায়ী, সোমবারের হিংসা সম্পর্কেই বুধবার জানতে চাওয়া হয় সেখানকার বিধায়ক আশিস চক্রবর্তীর কাছে। তিনি বলেন, ৩৪ বছরের বাম শাসনেও এত সন্ত্রাস দেখা যায়নি। সন্ত্রাসের জন্য একদফায় নির্বাচনকেই দায়ী করেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+