Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Trinamool Congress: বিবেকানন্দের ছবি ও ফুটবল নিয়ে মিছিল তৃণমূলের, ক্ষমা চাইবেন সুকান্ত?

রাজ্যের রাজনীতিতে এবার গীতা বনাম ফুটবল। এই বিতর্কে রীতিমতো রাজপথে মিছিল হল। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। এই দাবি তুলেছে তৃণমূল কংগ্রেস। ফুটবল নিয়ে তৃণমূল কংগ্রেস আজ মঙ্গলবার রাজ্য জুড়ে মিছিল করে।

আজ মঙ্গলবার দুপুরে কলকাতার শ্যামবাজার থেকে মিছিল শুরু করে তৃণমূল কংগ্রেস। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা এই মিছিলে সামনের সারিতে ছিলেন। এছাড়াও তৃণমূল কংগ্রেসের নেতা ও অন্যান্য নেতৃত্ব মিছিলে পা মিলিয়েছেন। ফুটবল নিয়ে এই মিছিল হয়েছে। স্বামী বিবেকানন্দের ছবিও দেখা গিয়েছে মিছিলে।

Trinamool Congress

শুধু কলকাতা নয়। রাজ্যের বিভিন্ন জায়গাতেই বাংলা শাসক দল তৃণমূল কংগ্রেস মিছিল করেছে। স্বামী বিবেকানন্দের অবমাননা করা হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্বামীজিকে অপমান করেছেন। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব জোর গলায় এই বক্তব্যকে দাবি করছে। গীতা পাঠ না কী ফুটবল খেলা? ফের এই বিতর্ক বঙ্গ রাজনীতিতে উঠে এল।

গত ২৪ ডিসেম্বর বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুম স্বামী বিবেকানন্দকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। তার প্রতিবাদে আজ দক্ষিণ এবং উত্তর কলকাতা জুড়ে ধিক্কার মিছিল করে তৃণমূল। উত্তর কলকাতায় মিছিলে নেতৃত্বে দিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা।

কলকাতার শ্যামবাজার থেকে একটি মিছিল শুরু হয়। স্বামী বিবেকানন্দের বাড়ি সিমলা স্ট্রিটে ওই মিছিল শেষ হয়। বিজেপির বিরুদ্ধে স্লোগান ওঠে মিছিলে। সুকান্ত মজুমদারকে ক্ষমা চাইতে হবে। এই দাবিও জোরালো হয়। কিন্তু বিজেপির রাজ্য সভাপতি তাঁর বক্তব্যে অনড় রয়েছেন। তিনি ক্ষমা চাইবেন না। একথাই তিনি বলেছেন।

দক্ষিণ কলকাতায় হওয়া ধিক্কার মিছিলে নেতৃত্ব তৃণমূল নেতা সায়নদেব চট্টোপাধ্যায়। এছাড়া উপস্থিত ছিলেন ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম বোস। উপস্থিত ছিলেন ৮৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর মুখোপাধ্যায়। ভবানীপুর পূর্ণ সিনেমার কাছ থেকে ধিক্কার মিছিল শুরু হয়। হাজরা মোড় পর্যন্ত হয় এই মিছিল।

সোমবার সুকান্ত মজুমদার নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, " বিবেকানন্দ বলেছিলেন, দুর্বল শরীরে গীতাপাঠ হয় না। যুব সমাজের উচিত ফুটবল খেলে শরীরকে শক্তিশালী করা। যাতে তাঁরা গীতার বাণীকে আত্মস্থ করতে পারেন।"

টেট পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়েছে। সেই কেলেঙ্কারি থেকে নজর ঘোরাচ্ছে তৃণমূল। তাই এই বিতর্ক তৈরি করেছে। এমনই দাবি করেছেন সুকান্ত মজুমদার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+