'গোষ্ঠীদ্বন্দ্বে'র জের! নিরঙ্কুশ গরিষ্ঠতার লালমাটিতে খুন তৃণমূল নেতা
গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন তৃণমূল নেতা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের আউসগ্রামে। এই হামলায় অপর একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। মৃত ওই নেতার নাম উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়।
গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন তৃণমূল নেতা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের আউসগ্রামে। এই হামলায় অপর একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। মৃত ওই নেতার নাম উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় অভিযুক্ত স্থানীয় তৃণমূলের জয়মঙ্গল গোষ্ঠী। যদিও তৃণমূলের তরফে গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত নটা নাগাদ আউসগ্রামের বিল্বগ্রামে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়। সেখানে তাঁর কয়েকজন অনুগামীও ছিলেন বলে জানা গিয়েছে। এই সময় জয়মঙ্গল গোষ্ঠীর বেশ কয়েকজন তাদের ওপর লাঠি ও বাঁশ নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। মানুষকে সন্ত্রস্ত করতে বোমাও ছোঁড়া হয় বলে অভিযোগ। ঘটনায় গুরুতর আহত হন উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় ও তাঁর এক অনুগামী।
আশঙ্কাজনক অবস্থায় উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় ও তাঁর অনুগামীকে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থা খারাপ হওয়ায় তাঁকে কলকাতায় রেফার করা হয়। কলকাতার পথে ডানকুনি পেরোতেই উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয় বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, স্থানীয় অঞ্চল সভাপতি উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত নির্বাচনে আউসগ্রাম ১ ব্লকের বিল্বগ্রাম আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন। কিন্তু তাঁকে প্রথম থেকেই মানতে চায়নি এলাকার কার্যকরী সভাপতি জয়মঙ্গল ও তাঁর অনুগামীরা। যদিও তৃণমূলের তরফে এই খুনের ঘটনায় গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করা হয়েছে।












Click it and Unblock the Notifications