এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টমুখী তৃণমূল, প্রয়োজনে নিজেই আদালতে দাঁড়াবেন, মমতা

এসআইআর প্রক্রিয়া ঘিরে বাড়তে থাকা অভিযোগ ও জনভোগান্তির বিরুদ্ধে এবার আইনি লড়াইয়ের পথে হাঁটছে শাসকদল তৃণমূল কংগ্রেস। প্রস্তুতি ছাড়া এই প্রক্রিয়া চালু হওয়ায় সাধারণ মানুষকে অকারণে হয়রানির শিকার হতে হচ্ছে.এই অভিযোগ তুলে আগেই মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই অভিযোগের পরিধি আরও বিস্তৃত করে সরাসরি সুপ্রিম কোর্টে যাওয়ার ইঙ্গিত দিলেন তিনি।

গঙ্গাসাগর থেকে সোমবার মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, আদালতের দ্বারস্থ হতে প্রস্তুত তৃণমূল। তাঁর কথায়, "আগামীকাল কোর্ট খুলছে। আমরা আইনের পথে যাচ্ছি। প্রয়োজন হলে আমিও মানুষের হয়ে সুপ্রিম কোর্টে প্লিড করব।" একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, আইন বিষয়ে তাঁর নিজস্ব অভিজ্ঞতাও রয়েছে।

শাসকদলের দাবি, এসআইআর সংক্রান্ত শুনানির নামে মানুষকে দীর্ঘ লাইনে দাঁড় করানো হচ্ছে, মানসিক চাপে ফেলা হচ্ছে। এমনকি এই প্রক্রিয়ার আতঙ্কে ও হয়রানির মধ্যে একাধিক মানুষের মৃত্যুর অভিযোগও উঠেছে। বিষয়টি নিয়ে একাধিকবার নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, মানুষের অধিকার রক্ষার বদলে কমিশনের কার্যপদ্ধতি আরও সংকট তৈরি করছে।

গঙ্গাসাগরে দাঁড়িয়ে এদিন একযোগে নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন মমতা। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে কটাক্ষ করে 'ভ্যানিস কুমার' বলেও আখ্যা দেন তিনি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, "হিয়ারিংয়ের নামে মানুষের হেনস্তা করা হচ্ছে। প্রায় ৫৪ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে, অথচ তাঁদের ৭ ও ৮ নম্বর ফর্ম পূরণ করার অধিকার ছিল।"

এছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, মানুষের মৌলিক গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে। নির্বাচন কমিশনের কাজকর্ম 'হোয়াটসঅ্যাপ নির্ভর' বলেও তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, "হোয়াটসঅ্যাপে কমিশন চলছে। মানুষের অধিকার কেড়ে নেওয়া হলে তার পরিণতি ভালো হবে না।"

সব মিলিয়ে মোটের উপর এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে। আইনি লড়াইয়ের পথে নেমে তৃণমূল এই বিতর্ককে সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যেতে প্রস্তুত, এমনকি প্রয়োজনে খোদ মুখ্যমন্ত্রীই আদালতে দাঁড়িয়ে মানুষের হয়ে কথা বলবেন, এমন বার্তাই স্পষ্ট করে দিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+