অন্যদের থেকে তৃণমূল সরকার আলাদা! কারণ স্পষ্ট করলেন মমতা

তৃণমূল সরকার অন্যদের থেকে আলাদা। রাজ্যের পূর্বতন কংগ্রেস, বামফ্রন্ট কিংবা কেন্দ্রের বিজেপি সরকার, সবার থেকেই আলাদা বাংলার বর্তমান সরকার। মন্দিরবাজারে সরকারি সভা থেকে এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী।

তৃণমূল সরকার অন্যদের থেকে আলাদা। রাজ্যের পূর্বতন কংগ্রেস, বামফ্রন্ট কিংবা কেন্দ্রের বিজেপি সরকার, সবার থেকেই আলাদা বাংলার বর্তমান সরকার। মন্দিরবাজারে সরকারি সভা থেকে এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অন্যদের থেকে তৃণমূল সরকার আলাদা! কারণ স্পষ্ট করলেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, কটা কাজ ওই সরকারগুলো করেছে। রাজ্যে সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক সুখে রয়েছে। দাবি করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন,
ছোটবেলায় তাঁরা দেখেছেন বই, চিকিৎসা সাধারণ মানুষ পায় না। কিন্তু তাঁর সরকার সাধারণের জন্য তার ব্যবস্থা করেছে বলে দাবি করেছেন। মানুষের বিপদে আপদে তৃণমূলই
একমাত্র রাস্তা বলে দাবি করেন তিনি।

অনুষ্ঠানে কন্যাশ্রী, কৃষকভাতার কথা উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
নোটবাতিলে কেন্দ্র বেকারের সংখ্যা ৪০% বাড়িয়ে দিলেও, বাংলায় বেকার ৪০% শতাংশ কমিয়ে দিতে পেরেছেন বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অনুষ্ঠানে পঞ্চায়েতে জয়ী তৃণমূলের নেতাদের সাধারণের পাশে দাঁড়ানোর কথা বলেন। সব সমস্যা না হলেও কিছু সমস্যা দূর করা যায় বলে মন্তব্য করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+