৫ দিন পরেও একই ফল, ভাটপাড়া পুনর্দখল তৃণমূল কংগ্রেসের

৫ দিন পরেও একই ফল, ভাটপাড়া পুনর্দখল তৃণমূলের

ভাটপাড়া পুনর্দখল করল তৃণমূল কংগ্রেস। ২ জানুয়ারির ফল এদিন বজায় রাখতে পেরেছে তৃণমূল। এদিনের ভোটে বিজেপির কোনও কাউন্সিলরকেই দেখা যায়নি। অন্যদিকে অর্জুন সিং জানিয়েছেন, তারা বিষয়টি নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন তারা। সেই জন্য তাদের কোনও কাউন্সিলর উপস্থিত ছিলেন না, জানিয়েছেন তিনি।

কড়া নিরাপত্তায় ভোট

কড়া নিরাপত্তায় ভোট

হাইকোর্টের নির্দেশে জেলাশাসকের উপস্থিতিতে এদিন ভোট পরিচালনা করা হয়। ১৯ জন কাউন্সিলরের সবাই হাত তুলে ভোট দেন। জেলাশাসক জানিয়েছেন, এদিনের আস্থা ভোট ভিডিওগ্রাফি করা হয়েছে, তা হাইকোর্টে জমা দেওয়া হবে। এদিকে আস্থাভোটকে ঘিরে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছিল।

২ জানুয়ারিতেও ১৯-০তে জয় তৃণমূলের

২ জানুয়ারিতেও ১৯-০তে জয় তৃণমূলের

২ জানুয়ারি কাউন্সিলরদের বৈঠক ডাকার দাবি নিয়ে পুরসভার একজিকিউটিভ অফিসারকে চিঠি দিয়েছিলেন তৃণমূলের ৩ কাউন্সিলর। সেই অনুযায়ী এদিন কড়া নিরাপত্তার মধ্যে ভাটপাড়ায় অনাস্থা বৈঠক হয়। সেখানে উপস্থিত ১৯ জন কাউন্সিলরের সবাই তৃণমূলের পক্ষে ভোট দেন। এই ১৯ কাউন্সিলরের মধ্যে ছিলেন ভাটপাড়ার উপ পুরপ্রধান সোমনাথ তালুকদারও।

চেয়ারম্যান বৈঠক ডেকেছিলেন ২০ জানুয়ারি

চেয়ারম্যান বৈঠক ডেকেছিলেন ২০ জানুয়ারি

বিজেপি সূত্রে দাবি, চেয়ারম্যান বৈঠক ডেকেছিলেন ২০ জানুয়ারি। ভাটপাড়ার চেয়ারম্যানের তরফে একমাস সময় চেয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন অর্জুন সিং।

ভাটপাড়ার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি

ভাটপাড়ার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি

ভাটপাড়ায় বর্তমানে ৩২ জন কাউন্সিলর রয়েছেন। তৃণমূলের দাবি ছিল তাঁদের মধ্যে ২২ জনের সমর্থন তাদেরই দিকে। তবে এই সংখ্যাটা বেড়ে ২৭ হবে বলেও দাবি করেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। যদিও ২ জানুয়ারির মতো এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ১৯ জন কাউন্সিলর।

লোকসভা নির্বাচনের বিজেপির দখলে আসে ভাটপাড়া

লোকসভা নির্বাচনের বিজেপির দখলে আসে ভাটপাড়া

লোকসভা নির্বাচনের পর উত্তর ২৪ পরগনার আরও কয়েকটি পুরসভার সঙ্গে ভাটপাড়াও বিজেপির দখলে এসেছিল। তৃণমূলকে হারিয়ে পুরপ্রধান হয়েছিলেন সৌরভ সিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+