পাহারার কথা বললেও, বিড়াল মাছ নিয়ে পালাচ্ছে! ২০২১-এর আগে 'বেসুরো' আরও এক মমতা ঘনিষ্ঠ বিধায়ক
২০২১-এর বিধানসভা নির্বাচনের দিকে সময় যত এগোচ্ছে, ততই যেন বেসুরো (unhappy) বিধায়কের সংখ্যা বাড়ছে তৃণমূলে (Trinamool Congress)। ব্যারাকপুরের শীলভদ্র দত্ত, কোচবিহারের মিহির গোস্বামীর পর এবার দলের
২০২১-এর বিধানসভা নির্বাচনের দিকে সময় যত এগোচ্ছে, ততই যেন বেসুরো (unhappy) বিধায়কের সংখ্যা বাড়ছে তৃণমূলে (Trinamool Congress)। ব্যারাকপুরের শীলভদ্র দত্ত, কোচবিহারের মিহির গোস্বামীর পর এবার দলের কাজে ক্ষুব্ধ উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল(Prabir Ghoshal)। লোকসভা নির্বাচনের পরেও দলের হার নিয়েও তাঁকে আক্ষেপ করতে শোনা গিয়েছিল।

লোকসভা নির্বাচনের পরে আক্ষেপ
লোকসভা নির্বাচনে হুগলি আসনে তৃণমূল হেরে যায় বিজেপির লকেট চট্টোপাধ্যায়ের কাছে। সেই সময় প্রবীর ঘোষালকে বলতে শোনা গিয়েছিল, কিছু তৃণমূল নেতার মাতব্বরির জেরে বিজেপির কাছে হেরেছে তৃণমূল। নির্বাচনের পরে শেওড়াফুলির সত্যজিৎ ভবনে তৃণমূলের এক সভায় তিনি বলেছিলেন, নিজেদের সব মাতব্বর মনে করছি। তাই হেরে গিয়েছি। নিজেদের সংশোধন না করেই বিজেপিকে শত্রু মনে করছি। সেই সময় কয়েকজন বাধা দিলে প্রবীর ঘোষাল বলেছিলেন, তিনি তাঁর অবস্থানে ঠিক থাকবেন। তাঁকে থামানো যাবে না।

নির্বাচনের পরে হুগলি জেলা নেতৃত্বে বদল
অন্যদিকে লোকসভা নির্বাচনে হুগলিতে দলের ধাক্কা সামলাতে জেলার নেতৃত্বে বদল করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, সবাইকে সঙ্গে নিয়ে দলের সংগঠনকে আরও যাতে শক্তিশালী করা যায়, সেদিকে লক্ষ্য দিতে হবে। কিন্তু তার চেষ্টা করা হয়নি বলে অভিযোগ করেছেন প্রবীল ঘোষাল।

দলের কর্মসূচি জানানো হচ্ছে না বিধায়কদের
প্রবীল ঘোষালের বিস্ফোরক অভিযোগ জেলায় দলের বিভিন্ন কর্মসূচি নেওয়া হলেও, নির্বাচিত বিধায়কদের তাতে আমন্ত্রণ জানানো হচ্ছে না। তাঁর অভিযোগ, য়েখানে দলকে আরও শক্তিশালী করার কথা বলা হচ্ছে, সেখানে চলছে গোষ্ঠী কোন্দল। মিছিল পাল্টা মিছিল চলছে বলেও অভিযোগ করেছেন তিনি। তাঁর অভিযোগ অন্তত ১১ জন বিধায়কের অভিযোগ, দলের কর্মসূচি নেওয়া হচ্ছে তাঁদের অজান্তেই।

পাহারার কথা বলেও বিড়াল মাছ নিয়ে পালাচ্ছে
তিনি কটাক্ষ করে বলেন, বিড়ালকে মাছ পাহারা দেওয়ার জন্য রাখা হচ্ছে, কিন্তু মাছ নিয়েই পালিয়ে যাচ্ছে সেই বিড়াল। ফলে শক্তিশালী হয়ে যাচ্ছে বিরোধী পক্ষ। অভিযোগ করেছেন তিনি।

বিধানসভা নির্বাচনে প্রভাব পড়ার আশঙ্কা
তিনি বলেন, যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে দলের শক্তিবৃদ্ধির বদলে শক্তি ক্ষয় হচ্ছে। আগামী বিধানসভা নির্বাচনে এর প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক।












Click it and Unblock the Notifications