সন্দেশখালি কাণ্ডে উত্তম সর্দারের বিরুদ্ধে ব্যবস্থা তৃণমূলের! শেখ শাহজাহান ও শিবু হাজরাকে নিয়ে প্রশ্ন

একমাসের বেশি সময় ধরে উত্তপ্ত সন্দেশখালি। প্রথমে শেখ শাহজাহানের বাড়িতে যাওয়া ইডি আধিকারিকদের ওপরে হামলা, তারপর ইডির চাপে নেতা অন্তরালে যেতেই সামনে চলে আসে সাধারণ মানুষের ক্ষোভ। গত কয়েকদিন ধরে তাই প্রত্যক্ষ করেছে রাজ্যবাসী। যদিও তৃণমূলের দাবি সবই বিজেপি-সিপিআইএমের চক্রান্ত।

এদিন অবশ্য এলাকার ক্ষোভকে শান্ত করার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস। শেখ শাহজাহানের মতোই ফেরার থাকা তৃণমূলের অঞ্চল সভাপতি উত্তর সর্দারকে ছয় বছরের জন্য দল থেকে সাসপেন্ড করেছে ঘাসফুল শিবির। রেড রোডের ধর্না মঞ্চ থেকে একথা ঘোষণা করে রাজ্যে মন্ত্রী তথা তৃণমূলের অন্যতম নেতা পার্থ ভৌমিক জানিয়েছেন, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বর্তমানে ফেরার থাকা উত্তর সর্দারকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে।

সন্দেশখালি

গত পাঁচ জানুয়ারি ইডি আধিকারিকরা সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি গিয়েছিলেন। সাধারণভাবে কোনও কেন্দ্রীয় সংস্থা যেভাবে তল্লাশি অভিযানে যায়, তাই করা হয়েছিল বলে ইডির সূত্রের দাবি। কিন্তু শাহজাহানের অনুগামীদের হামলায় প্রাণ হাতে করে নিয়ে সেখান থেকে পালিয়ে বাঁচেন ইডির আধিকারিক থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তারপর থেকে অবশ্য এলাকায় পাত্তা পাওয়া যায়নি শেখ শাহজাহান কিংবা তাঁর অনুগামীদের।

সেই পরিস্থিতিতে সন্দেশখালির পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠতে থাকে। এলাকায় শাহজাহানের অনুগামীদের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ করে পথে নামেন স্থানীয় বাসিন্দারা। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। প্রথমে তৃণমূলের অঞ্চল সভাপতি উত্তর সর্দারের বাড়ি ভাঙচুর করা হয়। এরপর স্থানীয় তৃণমূল নেতা শিবু হাজরার পোলট্রি ফার্মে আগুন লাগান স্থানীয় বাসিন্দারা।

এরই মধ্যে শুক্রবার থেকে ব্যবস্থা নিতে শুরু করে পুলিশ। বিরোধীদের অভিযোগ পুলিশ তৃণমূলের নেতাদের মদত দেয়। সেই সুযোগে শাহজাহানের বাহিনী আক্রমণ চালায়। এরপর শনিবার রেডরোডের ধর্না মঞ্চ থেকে অঞ্চল সভাপতি উত্তর সর্দারকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন পার্থ ভৌমিক। তিনি আরও জানান এলাকার সাধারণ মানুষের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ ওঠায় উত্তর সর্দারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাঁকে সাসপেন্ড করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে শুক্রবার গভীর রাতে ডেকে পাঠানো হয়েছিল জেলার নেতা পার্থ ভৌমিক, নারায়ণ গোস্বামী, রথীন ঘোষ ও সুজিত বসুর মতো নেতাদের। সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তম সর্দারকে সাসপেন্ড করার কথা জানান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+