তোলা না পেয়ে তৃণমূল সমর্থকের স্ত্রী-মাকে মারধর করে ফেরার সিপিএম নেতা
বাড়ি করতে গেলে তোলা দিতে হবে। সাফ জানিয়েছিলেন সিপিএম নেতা। কিন্তু তা কানে না তুলে বাড়ির কাজ শুরু করে দিয়েছিলেন। তার মাশুল দিতে হল তৃণমূল সমর্থকের পরিবারকে।
মালদহ, ৩০ জানুয়ারি : বাড়ি করতে গেলে তোলা দিতে হবে। সাফ জানিয়েছিলেন সিপিএম নেতা। কিন্তু তা কানে না তুলে বাড়ির কাজ শুরু করে দিয়েছিলেন এক তৃণমূল সমর্থক। তোলা না দেওয়ায় তার মাশুল দিতে হল তৃণমূল সমর্থকের পরিবারকে। আক্রান্ত হলেন ওই তৃণমূল সমর্থকের মা ও স্ত্রী। তাঁদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মালদহের পুর*উরিয়ার শ্রীপুর গ্রামে এই ঘটনা ঘটে।
সাবেদুর নামে মালদহের শ্রীপুরের ওই তৃণমূল সমর্থক সম্প্রতি বাড়ি শুরু করেছেন। তাঁর কাছে থেকে তোলা দাবি করেন সিপিএম নেতা সাজিদ মিঞা। কিন্তু টাকা দিতে অস্বীকার করেন সাবেদুর। টাকা দিতে অস্বীকার করায় সাজিদ মিঞা দলবল নিয়ে হামলা চালায় সাবেদুরের বাড়িতে। সাবেদুরের স্ত্রী ও মাকে মারধর করে তার দলবল। গুরুতর জখম অবস্থায় সাবেদুরের মা ও স্ত্রীকে ভর্তি করা হয় মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে।

সাবেদুর পুরখুরিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকেই এলাকাছাড়া অভিযুক্তরা। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্ত সিপিএম নেতা সাজিম মোল্লা-সহ অন্যান্যদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications