পঞ্চায়েতের প্রার্থী বাছাই করতে তৃণমূলের ২২ জনের রাজ্য নির্বাচন কমিটি মমতার! চেয়ারম্যান সুব্রত বক্সি
সামনে পঞ্চায়েত ভোট। তবে তার আগে তৃণমূলে নব জোয়ার আনতে জেলা সফর শুরু করতে চলেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারই মধ্যে তৃণমূলের কেন্দ্রীয় নির্বাচনী কমিটি গঠন করে দিলেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে, তৃণমূলের এই কমিটি শান্তিপূর্ণভাবে জনমতের ভিত্তিতে প্রার্থী বাছার বিষয়টি পর্যবেক্ষণ করবে। পরিকল্পনা তৈরির পাশাপাশি, প্রত্যেক জেলায় দলের নেতাদের নিয়ে ভোটার তালিকা তৈরি করবেন। এছাড়াও গ্রাম বাংলার একেবারে নিচের দিকের পরিস্থিতি যাচাই করতে ইলেকশন ইনচার্জ এবং কো ইনচার্জ রাখার কথা বলা হয়েছে।

তৃণমূলের কেন্দ্রীয় নির্বাচনী কমিটির অধীনে থাকছে রাজ্য নির্বাচন কমিটি এবং জোনাল নির্বাচনী কমিটি। যেখানে ২২ জনের রাজ্য নির্বাচনী কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। অন্যদিকে ৬ থেকে ১০ জন সদস্যকে নিয়ে জোনাল নির্বাচনী কমিটিও তৈরি করা হয়েছে।
সুব্রত বক্সিকে রাজ্য নির্বাচন কমিটির চেয়ারম্যান করা হয়েছে। সদস্যদের মধ্যে রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়, মানস ভুঁইঞা, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, স্বপন দেবনাথ, জ্যোতিপ্রিয় মল্লিক, প্রসূন বন্দ্যোপাধ্যায়, মালা রায়, দোলা সেন, নাদিমূল হক, শান্তনু সেন, আবীর বিশ্বাস, প্রমিতা মণ্ডল, বুলুচিক বরাইক, বিবেক গুপ্তা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অর্পিতা ঘোষের মতো নেতা-নেত্রীরা।

রাজ্যকে আটটি জোনে ভাগ করা হয়েছে। জোন ১-এ রাখা হয়েছে কোচবিহার, দার্জিলিং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি। জোন টুতে রাখা হয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালগহ এবং মুর্শিদাবাদ।
জোন থ্রিতে রয়েছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূম। জোন ফোরে রয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া। জোন ফাইভে রয়েছে পূর্ব মেদিনীপুর এবং পশ্চি মেদিনীপুর। জোন সিক্সে রয়েছে হাওড়া ও হুগলি এবং জোন সেভেনে রয়েছে নদিয়া। জোন এইটে রয়েছে উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা।
মঙ্গলবার থেকে শুরু করে টানা দুমাস রাজ্যের সব জেলায় জনসংযোগের কর্মসূচি নিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচির নাম তৃণমূলে নবজোয়ার। এই কর্মসূচিতেই পঞ্চায়েতে তৃণমূলের প্রার্থী বাছাইয়ের কাজ করা হবে বলে জানিয়েছিলেন তিনি।












Click it and Unblock the Notifications