পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে দিনহাটায় তৃণমূলের বিক্ষোভ
পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে দিনহাটার সাহেবগঞ্জ থানায় অবস্থান বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস।
পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে দিনহাটার সাহেবগঞ্জ থানায় অবস্থান বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা রাজ্যের বন উন্নয়ন নিগমের চেয়ারম্যান তথা বিধায়ক উদয়ন গুহের নেতৃত্বে এই অবস্থান বিক্ষোভ সংগঠিত হয়।

বুধবার থেকে এই অবস্থান বিক্ষোভ শুরু হয়। বিকেল পর্যন্ত চলে এই বিক্ষোভ । রাজ্যের পুলিশ মন্ত্রী খোদ মুখ্যমন্ত্রী। অথচ নিজেদেরই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তৃণমূল নেতা বিধায়ক উদয়ন গুহ বলেন, গত লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই দিনহাটা দুই নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি হয়েছে। অথচ পুলিশ প্রশাসন এই সন্ত্রাস মোকাবিলার জন্য কোন ব্যবস্থা নেয়নি বলে তৃণমূল নেতার অভিযোগ।
উদয়ন গুহ বলেন, কয়েকদিন আগে দিনহাটা দুই নম্বর ব্লকের নাজিরহাট বাজারের দোকানপাটে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। সেখানে ১৪৪ ধারা উপেক্ষা করে বিজেপি মিছিল করে। অথচ পুলিশ তা মোকাবিল করতে ব্যর্থ হয় বলে দাবি উদয়ন গুহর। বাসন্তীর হাট বাজারে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করে সেখানে বোমাবাজি করা হলে সেখানেও পুলিশ নীরব দর্শকের ভূমিকায় ছিল বলে অভিযোগ তৃণমূল নেতার।












Click it and Unblock the Notifications