অপমান সহ্য করেছেন, দলে উপযুক্ত নন! তৃণমূলের প্রভাবশালী বিধায়কের সাংগঠনিক দায়িত্ব ছাড়া নিয়ে জল্পনা
দলে অনেক অপমান সহ্য করেছেন, আর নয়। তৃণমূলের সমস্ত সাংগঠনিক দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন, কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বর্ষীয়ান তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী। এদিন সাংবাদিক বৈঠক করে এমনটাই ঘো
দলে অনেক অপমান সহ্য করেছেন, আর নয়। তৃণমূলের সমস্ত সাংগঠনিক দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন, কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বর্ষীয়ান তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী। এদিন সাংবাদিক বৈঠক করে এমনটাই ঘোষণা করেছেন তিনি।

সাংগঠনিক বিষয়ে বিধায়কদের প্রস্তাব না মানার অভিযোগ
বিধায়কদের মতামত ছাড়াই তৃণমূলের জেলা কমিটি তৈরির অভিযোগে সরব হয়েছেন এই বর্ষীয়ান বিধায়ক। তিনি বলেছেন, দলীয় অনুশাসন অনুযায়ী, সাংগঠনিক বিষয়ে দলীয় অনুশাসন মেনে নেওয়ার কথা। কিন্তু তা করা হয়নি। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে প্রস্তাব দিলেও, তাতেও কোনও কাজ হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।

সাংগঠনিক পদ থেকে অব্যাহতি
৫০ বছর রাজনৈতিক নেতা হিবেসে কাটিয়ে দেওয়া বিধায়ক মিহির গোস্বামী মনে করছেন তৃণমূলে তিনি উপযুক্ত নন। তাই তিনি সাংগঠনিক সব থেকে অব্যাহতি নেওয়ার কথা জানিয়েছেন।

দলেই দলবিরোধী কাজে মদতের অভিযোগ
তাঁর অভিযোগ, এতদিন যাঁরা দলবিরোধী কাজ করেছেন তাঁরাই এখন দলের নানা পদ অলংকৃত করছেন। দলনেত্রীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দলের নীতির প্রতি শ্রদ্ধা রেখে যেভাবে চলেছেন, তা এখন আর দলে নেই বলেও মন্তব্য করেছেন তিনি। দলে স্বজনপোষণ ও গোষ্ঠীদ্বন্দ্ব চূড়ান্ত জায়গায় পৌঁছে গিয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।

নেত্রীর নির্দেশ পেলে বিধায়ক পদে ইস্তফা
মিহির গোস্বামী জানিয়েছেন, দলনেত্রীর নির্দেশ দিলে তিনি বিধায়ক পদেও ইস্তফা দিতে তৈরি। প্রবীণ বিধায়কের এই মন্তব্যে তোলপাড় শুরু হয়ে গিয়েছে কোচবিহার জেলা তৃণমূলে।












Click it and Unblock the Notifications