গুলিবিদ্ধ তৃণমূল উপপ্রধান, পঞ্চায়েত প্রধানের স্বজনপোষণের প্রতিবাদ করায় হত্যার চেষ্টা?

বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল নেতা। রবিবার রাতে মালদহের মানিকচকের রুস্তমপুরে এই ঘটনা ঘটে।

মালদহ, ২৭ মার্চ : বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল নেতা। রবিবার রাতে মালদহের মানিকচকের রুস্তমপুরে এই ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় সেখ শাজাহান নামে তৃণমূলের ওই নেতাকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ তৃণমূল নেতা মানিকচকের ধরমপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান।

রবিবার রাতে মোটরবাইকে চেপে বাড়ি ফিরছিলেন শাজাহান। তখন তাঁর উপর দুষ্কৃতী হামলার ঘটনা ঘটে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পঞ্চায়েতের কাজ নিয়ে বিবাদের জেরেই এই হামলার ঘটনা। কারা তাঁকে লক্ষ্য করে গুলি চালাল, তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এই ঘটনার পিছনে দলীয় গোষ্ঠীকোন্দলও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

পঞ্চায়েতে স্বজনপোষণের প্রতিবাদে গুলিবিদ্ধ তৃণমূল উপপ্রধান?


তৃণমূল সূত্রে জানা গিয়েছে, শাজাহান বাইকের পিছনে বসেছিলেন। মোটরবাইক চালাচ্ছিলেন দলেরই এক কর্মী। তখন পিছন থেকে তাঁকে লক্ষ্য করে পর পর তিনটি গুলি ছোড়ে দুষ্কৃতীরা। তাঁর পিঠে একটি গুলি লাগে। বাইক থেকে ছিটকে পড়েন শাজাহান। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে রেফার করা হয় মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে।

শাজাহান অনুগামীদের অভিযোগ, ধরমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বজনপোষণের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন শাজাহান। পঞ্চায়েতের বহু টাকা আত্মসাৎ করার অভিযোগে প্রধানের বিরুদ্ধে মামলাও করেন তিনি। সেই কারণেই এই হামলা। গ্রাম পঞ্চায়েতের প্রধানের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+