রাখিবন্ধনে প্রচারের সব আলো কেড়ে নিল তৃণমূলই, বিজেপিকে টেক্কা দিয়ে জনসংযোগ

একুশের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, রাখি পূর্ণিমার দিনটি সংস্কৃতি দিবস হিসেবে পালন করা হবে। সেই নির্দেশ মেনে তৃণমূল নেতা-কর্মীরা সকাল থেকেই ময়দানে নেমে পড়েছেন।

রাখি বন্ধন উৎসবকে হাইজ্যাক করতে দিল না তৃণমূল কংগ্রেস। এর আগে রামনবমী ও হনুমান জয়ন্তীতে সমস্ত প্রচারের আলো কেড়ে নিয়েছিল বিজেপি শিবির। এবার আর কোনও ঝুঁকি না নিয়ে রাখি বন্ধন উৎসবে নিজেদেরই আধিপত্য বজায় রাখল তৃণমূল কংগ্রেস। সোমবার সকাল থেকেই রাখি বন্ধন উৎসবে মেতে উঠলেন তৃণমূল নেতা কর্মীরা।

একুশের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, রাখি পূর্ণিমার দিনটি সংস্কৃতি দিবস হিসেবে পালন করা হবে। সেই নির্দেশ মেনে তৃণমূল নেতা-কর্মীরা সকাল থেকেই ময়দানে নেমে পড়েছেন। পাড়ার মোড়গুলি সেজে উঠেছে তেরঙ্গা বেলুন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে। রাখিও মমতাময়। ঘাসফুলের উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। দিদির ভাই-বোনেরা তা পরিয়ে দিচ্ছেন পথ চলতি মানুষজনকে।

রাখিবন্ধনে বিজেপিকে টেক্কা দিয়ে জনসংযোগ তৃণমূলের

রাখি বন্ধনের শুভেচ্ছা বিনিময়ের সঙ্গে জনসংযোগ হয়ে যাচ্ছে। জনপ্রতিনিধিরাও হাজির এই উৎসবে। সেরে নিচ্ছেন পঞ্চায়েতের ভোট প্রচারও। হোর্ডিং-ব্যানারে দেওয়া হয়েছে সম্প্রীতির বার্তা৷ মাইকে রবীন্দ্রসঙ্গীত বাজছে৷ রাখি পরিয়ে মিষ্টিমুখ করানো হচ্ছে৷ ক্লাব ও বিভিন্ন সংগঠনও তৃণমূলের এই কর্মসূচিতে সামিল।

তৃণমূল নেতৃত্ব এই পরিকল্পনা সাজিয়েছিল জনসংযোগের কথা মাথায় রেখে। কেন্দ্রীয়ভাবেই ঠিক করে দেওয়া হয়েছিল কোন পরিকল্পনা অনুযায়ী রাখিবন্ধন উৎসব পালন করা হবে। দলনেত্রীর ছবি-সহ প্রচারের ফ্লেক্স, হোর্ডিং ও ব্যানারের জন্য লেখা তৃণমূল ভবন থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে প্রতিটি ওয়ার্ডে ও প্রতি ব্লকে। এমনকী রাখিবন্ধন উৎসবে কোন গান বাজবে, তাও ঠিক করে দিয়েছিল তৃণমূলের কেন্দ্রীয় নেতৃত্ব।

তবে বিজেপিও বিনা যুদ্ধে তৃণমূলকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। বিজেপিও ঘটা করে পালন করছে রাখিবন্ধন উৎসব। রাজ্যজুড়ে বিজেপি কর্মীরা রাখি বন্ধন উৎসব পালন করছে। রাখিবন্ধন উৎসবের চমক দিতে লালবাজারে গিয়ে পুলিশকে রাখি পরিয়েছেন বিজেপি মহিলা মোর্চা নেত্রী লকেট চট্টোপাধ্যায়। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিধানসভায় যান রাখি পরাতে। তৃণমূল কংগ্রেস, বামফ্রন্ট, কংগ্রেস সমস্ত বিধায়ককেই রাখি পরান তিনি। সব নিয়ে রাখিবন্ধন উৎসবেও দু-দলের লড়াই জমজমাট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+