নাগরিকত্ব আইনের বিরুদ্ধে তৃণমূলের কর্মসূচি! জেলায় জেলায় পথে নামলেন মন্ত্রী, বিধায়করা
মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতোই জেলায় জেলায় নাগরিকত্ব আইনের বিরুদ্ধে পথে নামলেন মন্ত্রী বিধায়করা। মুখ্যমন্ত্রী দিঘা থেকেই এই কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতোই জেলায় জেলায় নাগরিকত্ব আইনের বিরুদ্ধে পথে নামলেন মন্ত্রী বিধায়করা। মুখ্যমন্ত্রী দিঘা থেকেই এই কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন। সোমবার ও মঙ্গলবার কলকাতায় দুটি বড় মিছিল হবে। সেই দুটিতে নেতৃত্ব দিবেন তৃণমূল সুপ্রিমো।

মেদিনীপুরে মিছিলের নেতৃত্বে শুভেন্দু অধিকারী
এদিন নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসির বিরুদ্ধে প্রতিবাদ করে মেদিনীপুরে মিছিল হয়। সেই মিছিলের নেতৃত্ব দেন রাজ্যর মন্ত্রী শুভেন্দু অধিকারী।

ক্যানিং-এ মিছিলেন নেতৃত্বে তৃণমূল বিধায়ক
দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের খুঁচিতলা থেকে জীবনতলা বাজার পর্যন্ত মিছিল করে তৃণমূল কংগ্রেস। এই মিছিলেন নেতৃত্বে ছিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা।

হাওড়ার শিবপুরে মিছিল
রবিবার সকালে শিবপুর ট্রামডিপো থেকে হাওড়া ময়দান পর্যন্ত মিছিল করেন তৃণমূল কর্মী সমর্থকরা। এই মিছিলের নেতৃত্বে ছিলেন রাজ্যের মন্ত্রী তথা হাওড়া সদরের তৃণমূল সভাপতি অরূপ রায়।

সোমবার পথে নামছেন মমতা
সোমবার একদিকে যেমন ব্লকে ব্লকে মিছিল করবে তৃণমূল, ঠিক তেমনই কলকাতায় বড় কর্মসূচি নেওয়া হয়েছে তৃণমূলের তরফে। বেলা একটায় আম্বেদকরের মূর্তির সামনে থেকে মিছিল গান্ধী মূর্তি হয়ে যাবে জোড়াসাঁকোয়। এই মিছিলের নেতৃত্বে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। অন্যদিকে মঙ্গলবারের মিছিল হবে দক্ষিণে, যাদবপুর এইট বি স্ট্যান্ড থেকে মিছিল বের হয়ে যাবে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত।












Click it and Unblock the Notifications