কেরলেও শেকড় ছড়াতে উদ্যোগী তৃণমূল, দায়িত্ব মুকুলকে

পশ্চিমবঙ্গে সিপিএমকে ধরাশায়ী করার পর ত্রিপুরা এবং কেরলেও একই ঘটনার পুনরাবৃত্তি চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরায় লোকসভা ভোটে যে প্রার্থী দেওয়া হবে, সেই ঘোষণা অনেক আগে করেছে তৃণমূল কংগ্রেস। এবার কেরলের রাজনীতিতে ঝড় তুলতে চাইছেন তৃণমূল সুপ্রিমো।
প্রাথমিক পদক্ষেপ হিসাবে শুক্রবার কোচি পৌঁছবেন মুকুল রায়। দু'টি কাজ মূলত তাঁকে সারতে হবে। প্রথমত, তৃণমূল কংগ্রেসের টিকিটে কে কে ভোটে দাঁড়াতে ইচ্ছুক, তা খোঁজা। দ্বিতীয়ত, সহযোগী দলের সন্ধান করা।
প্রসঙ্গত, হিন্দি বলয়ে প্রভাব বিস্তারের ক্ষেত্রে ইতিমধ্যে যথেষ্ট উদ্যোগ নিয়েছে তৃণমূল কংগ্রেস। কেরলে শক্ত ঘাঁটি তৈরি করতে পারলে দক্ষিণ ভারতেও শেকড় ছড়ানোর কাজ সম্ভব হবে।












Click it and Unblock the Notifications