তৃণমূল কোনও ফ্যাক্টর নয়, যত সমস্যা...! জনসভা থেকে হুঙ্কার শুভেন্দু অধিকারীর

Suvendu Adhikari: আদালতের নির্দেশ পর খেজুরির আলিপুরে জনসভা করলন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। জনসভা থেকে কার্যত হুঙ্কার দেন বিরোধী দলনেতা। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি ওই জনসভায় প্রায় দশ হাজারের বেশি কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

কয়েকদিন আগে খেজুরির আলিপুরে জনসভা করতে গিয়ে পুলিশের বাধার সম্মুখীন হয় বিজেপি। নির্দিষ্ট দিনে সভা করতে পারেননি বিরোধী দলনেতা, তাঁকে ফিরে যেতে হয়। পুলিশের দাবি ছিল, ১৪৪ ধারা থাকার কারণে জনসভা এবং কর্মীসভা করতে পারবেন না। জনসভার দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী

এদিনের জনসভা থেকে বিজেপি কর্মী সমর্থকদের আশ্বস্ত করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর দাবি, তৃণমূল কংগ্রেস কোনও ফ্যাক্টর নয়, সমস্যা হচ্ছে মমতা পুলিশ। কারণ মিথ্যা মামলা দিয়ে বিজেপি কর্মী সমর্থকদের ফাঁসানো হচ্ছে বিভিন্ন জায়গায়।

কয়েকদিন আগে খেজুরি ২ ব্লকের দুটি পঞ্চায়েত সমিতির আসনে বিজেপির প্রতীকে জেতা দু'জন তৃণমূল কংগ্রেসের যোগদান করেন। সেই প্রসঙ্গে বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী বলেন, তাদের দুজনকে টাকা দিয়ে কিনেছে। কেজি দরে কিনেছে। কোন লাভ হবে না।

বিরোধী দলনেতা বলেন, ২৮ অগাস্ট তারা স্থায়ী কমিটি গঠন করবেন। সবগুলো কর্মাধ্যক্ষ পদ্মফুল পাবে। দেখবি আর জ্বলবি লুচির ফুলবি, বলেন তিনি। বিরোধী দলনেতা বলেন, যদি ব্যালটবক্ত বদল করা না হত এবং বিডিও সরকারি দলের পাশে দাঁড়াত, তাহলে পঞ্চায়েতে বিজেপির আসন সংখ্যা আরও অনেক বেশি হত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+