Trinamool Congress: নির্বাচনের আগে তৃণমূলে থেকেই 'গুজুর-ফুসুর'! মহিলাদের বড় 'টাস্ক' বেঁধে দিলেন সাংসদ

Trinamool Congress: নির্বাচনের আগে তাঁদের 'দলের বিরুদ্ধে গুজুর-ফুসুর' করা ব্যক্তিদের 'একঘরে' করে দেওয়ার নিদান দিলেন বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি, সাংসদ অরুপ চক্রবর্ত্তী (Arup Chakraborty, TMC)। বাঁকুড়া শহর সংলগ্ন বিকনায় দলের মহিলা সংগঠন আয়োজিত 'রাজনৈতিক কর্মী সম্মেলন-আলাপচারিতায় যোগ দে। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সাংসদ বলেন, 'যারা তৃণমূলের ছাতার তলায় থেকে নির্বাচনের আগে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার সম্ভাবনা থাকে, সেগুলো নজর রাখতে হবে'।

ঠিক এরপরই অরুপ বলেন, ভোটের আগে তৃণমূল (Trinamool Congress) জোড়া ফুলের বিরুদ্ধে যে বা যারা গুজুর গুজুর ফুসুর করতে যাবে তাদের গ্রামের মধ্যে একঘরে করে দেবেন। আর এই কাজটা একমাত্র 'মেয়েরাই করতে পারে' বলেও তিনি জানিয়ে দেন। আর এহেন মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর বিতর্ক। একযোগে শাসকনেতাকে আক্রমণ শানিয়েছে বিজেপি সহ বিরোধীরা।

Trinamool Congress

ওই সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা তৃণমূল সভাপতি-সাংসদ অরুপ চক্রবর্ত্তীর আরও দাবি- 'ভোটের আগে ভোট লুঠের চেষ্টায় ছেলে গুলোকে মদ খাইয়ে দেয়'। তবে পুরো বিষয়টি 'রুখে দিতে পারে মেয়েরা' আর ছেলেদের চেয়ে মেয়েদের দায়িত্ব অনেক বেশী' বলেও তিনি জানান।

পরে তাঁর ওই বক্তব্য বিষয়ে জেলা তৃণমূল সভাপতি- সাংসদ অরুপ চক্রবর্ত্তীকে সাংবাদিকরা প্রশ্ন করলে দলের 'বিক্ষুব্ধ'দের উদ্দেশ্য করে তিনি বলেন, 'দলটা করতে গেলে একটা দল করতে হবে'। ভোটে টিকিট না পেলে গুজুর ফুসুর করবো, হবেনা। সরে যাও-থাকার দরকার নেই। তবে ২৬-র ভোটে যাতে দলের 'বেইমানরা বেইমানি করার সাহস না পায়' তাই ওই কথা তিনি বলেছেন বলেও অরুপ দাবি করেন।

তৃণমূল জেলা সভাপতি, সাংসদ অরুপ চক্রবর্ত্তীর বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল বলেন, তৃণমূলের উপর থেকে নিচ তলা পর্যন্ত রয়েছে একাধিক গোষ্ঠী। আর তাতে পুরোপুরি জর্জরিত শাসকদল। যা পরিস্থিতি তাতে নেতা-কর্মী পরস্পর পরস্পের উপর বিশ্বাস রাখতে পারছে না বলে মন্তব্য বিজেপি নেতার।

শুধু তাই নয়, একঘরে করার কথা বলে উনি (তৃণমূল সাংসদ) গ্রামের সাধারণ কর্মীদের প্রতি বৈমাতৃসূলভ আচরণ করছেন বলেও মন্তব্য তাঁর। তবে বিজেপি নেতা কর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলেও তৃণমূলে সবসময় দ্বন্দ বিরাজমান। একই সঙ্গে অরুপ চক্রবর্ত্তীর বক্তব্যের রেশ ধরে সুনীল বলেন, 'মাতাল' নেতার কথার উত্তর দেওয়ার কোন মানে নেই, এরাজ্যে ২৬ সালে বিজেপির জয় অবশ্যম্ভাবি বলেও তিনি দাবি করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+