Waqf-Trinamool Congress: ওয়াকফ ইস্যুতে তৃণমূলের অবস্থান কী? শহরের রাস্তায় বিশাল সমাবেশ করার নির্দেশ মমতার

Waqf-Trinamool Congress: ওয়াকফ ইস্যুতে পথে নামছে তৃণমূল কংগ্রেস! মোদী সরকারের উপর চাপ বাড়াতে বড় স্ট্র্যাটেজি। সংখ‍যালঘু সেলকে বড় সমাবেশ করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৩০ নভেম্বর রানি রাসমনি রোডে এই সভা হবে বলে ইতিমধ্যে তিনি নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে।

যা খবর, সংখ‍যালঘু সেলের চেয়ারম‍যান তথা ইটাহারের বিধায়ক মোশারাফ হোসেন এই সভা করবেন। সেই সভা থেকেই ওয়াকফ বিল নিয়ে তৃণমূলের (Waqf-Trinamool Congress) অবস্থান তিনি স্পষ্ট করবেন বলে জানা গিয়েছে।

Mamata Banerjee

সভায় বক্তব্য রাখবেন লোকসভায় তৃণমূলের মুখ‍যসচেতক কল‍যাণ বন্দ‍যাপাধ‍যায় এবং মেয়র ফিরহাদ হাকিম। তাঁরাই এই সভায় বক্তব্য রাখবেন বলে খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাও থাকতে পারেন। এই প্রসঙ্গে (Waqf-Trinamool Congress) রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ওয়াকফ সম্পত্তি সংখ্যালঘু সম্প্রদায়ের 'দেবত্তর' সম্পত্তি। সেটা নিয়ে আলোচনা না করেই কেন্দ্রীয় সরকার অন্যায় করছে।

শুধু তাই নয়, এই বিল এনে সংখ্যালঘুদের বিরুদ্ধে মোদী সরকার ষড়যন্ত্র করার চেষ্টা করছে। এমনকি ধর্মীয় মেরুকরণের চেষ্টা করা হচ্ছে। আর এর প্রতিবাদের তৃণমূল রাস্তায় নেমে আন্দোলন চালাবে। বিরাট এই জনসভা থেকে ডাক দেওয়া হবে প্রতিবাদের।

শুধু তাই নয়, আজ সোমবার থেকে শুরু হয়েছে সংসদে শীতকালীন অধিবেশন। সেখানেও তৃণমূল এই ইস্যুতে বিরোধ দেখাবে বলেও জানা গিয়েছে। ফলে যা ওয়াকফ ইস্যুতে তৃণমূলের একের পর এক কর্মসূচি নিঃসন্দেহে বিজেপি এবং মোদী সরকারের উপর চাপ বাড়াবে বলেই মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, এই শীতকালীন ইস্যুতে 'ওয়াকফ সংশোধনী' বিল আনতে চলেছে নরেন্দ্র মোদী সরকার। তবে তার আগে যৌথ সংসদীয় কমিটি ওয়াকফ সংশোধনী বিলের ওপর রিপোর্ট জমা দেবে।

এরপরেই এই সংক্রান্ত বিল পেশ করা হতে পারে। আর তা হলে এই ইস্যুতে কড়া বিরোধ দেখানে তৃণমূল সহ বিরোধীরা। ইতিমধ্যে এই ইস্যুতে কংগ্রেসকে আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায় ভারতীয় সংবিধান ওয়াকফের কোনও স্থান নেই। সংবিধানের ধর্মনিরপেক্ষ নীতির ক্ষেত্রে কংগ্রেস বিশ্বাসঘাতকতা করেছে বলেও আক্রমণ শানান প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, সংখ্যালঘু ইস্যুতে কংগ্রেসের তোষণের রাজনীতি নিয়েও সরব হয়েছেন।

তবে এই বিতর্কের মধ্যেই এবার পথে নেমে ওয়াকফ ইস্যুতে আওয়াজ তুলতে চলছে তৃণমূল। সেখান থেকে কি বার্তা দেয় শাসকদল সেদিকেই নজর সবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+