'আবেগতাড়িত' শুভেন্দু অধিকারী! জড়িয়ে ধরলেন একটি শিশুকে, জেনে নিন বিস্তারিত
মালদহে দলের ভাল ফলে আবেগতাড়িত তৃণমূল নেতা তথা পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে একটি শিশুকে জড়িয়ে ধরেন তিনি। ওপরে আবেগ না দেখালেও মালদা নিয়ে প্রচণ্ড খুশি তিনি।
মালদহে দলের ভাল ফলে আবেগতাড়িত তৃণমূল নেতা তথা পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে একটি শিশুকে জড়িয়ে ধরেন তিনি। ওপরে আবেগ না দেখালেও মালদা নিয়ে প্রচণ্ড খুশি তিনি। জঙ্গলমহলের ফলে মন খারাপ হলেও, মালদহের ফলে আনন্দিত তিনি।

শুভেন্দু অধিকারী বললেন, এই শিশুটি তাঁর কাছে খুব পয়া! ওই এলাকায় পরিবহণ মন্ত্রী ভোট প্রচারে গিয়েছিলেন। ভোট প্রচারের প্রথমদিনে শিশুটির মায়ের সঙ্গে পরিচয় হয়েছিল শুভেন্দু অধিকারীর। সেদিন মায়ের সঙ্গে শিশুটিও ছিল।
বুধবার মালদহে গিয়ে শিশু কোলে দলের নেত্রীকে দেখেই চিনতে পারেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বললেন, শিশুটির মা কালিয়াচক এলাকায় তৃণমূল প্রার্থী হয়েছিলেন।
মঙ্গলবার মালদা কলেজ অডিটোরিয়ামে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ত্রিস্তর পঞ্চায়েতে নির্বাচিত প্রতিনিধিদের উপস্থিতিতে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মালদা জেলার পর্যবেক্ষক তথা পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী।












Click it and Unblock the Notifications