'পাচনে'র বদলা 'বড়ি'! অনু-পরমাণু দিয়ে বিজেপিকে রোখা যাবে না, বললেন দিলীপ

চার জায়গায় পাচনের বাড়ি পড়লেই ঠিক হয়ে যাবে। এই ভাষাতেই কার্যত বিজেপিকে হুঁশিয়ারি দিলেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

চার জায়গায় পাচনের বাড়ি পড়লেই ঠিক হয়ে যাবে। এই ভাষাতেই কার্যত বিজেপিকে হুঁশিয়ারি দিলেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি। দলের নেতা সায়ন্ত্বন বসু বলেছেন, পাচনের বদলে বড়ি খাওয়াতে হবে। আর রাজ্য বিজেপি সভাপতি বলেছেন, অনু-পরমাণু দিয়ে বিজেপিকে আটকানো যাবে না।

 পাচনের বদলা বড়ি! অনু-পরমাণু দিয়ে বিজেপিকে রোখা যাবে না, বললেন দিলীপ

অনুব্রত মণ্ডল বলেছিলেন, ১৯ জানুয়ারি পর উর্বর জমিতে পাচন দেওয়ার কাজ শুরু হবে। ব্যাপক পাচনের বাড়িতে ঠিক করে দেওয়া হবে জমি। কিন্তু নলহাটির সভায় পাচন-হেঁয়ালি প্রকাশ করেন অনুব্রত। তাঁর অভিযোগ, গ্রামে গিয়ে আরএসএস বলছে বিজেপিকে ভোট দিন। দলের কর্মীদের তিনি বলেন, হাতে পাচন রাখুন। উর্বর জমিতে যেভাবে পাচনের জন্য বাড়ি দেওয়া হয়, সেই ভাবে বাড়ি দিন, তিনি পাশে থাকবেন বলে জানিয়েছিলেন অনুব্রত মণ্ডল। আর পরের দিনই হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, চার জায়গায় পাচনের বাড়ি পড়লেই ঠিক হয়ে যাবে।

পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি। রাজ্য বিজেপি নেতা সায়ন্ত্বন বসু বলেছেন, পাচনের বদলে বড়ি দেওয়া হবে। লোকসভা নির্বাচন নিয়েও তৃণমূলকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সায়ন্ত্বন বসু বলেছেন, পঞ্চায়েত নির্বাচনের মতো লোকসভা নির্বাচন রাজ্যের পুলিশ আর সিভিক ভলান্টিয়ারদের দিয়ে হবে না। সেখানে থাকবে কেন্দ্রীয় বাহিনী। সেক্ষেত্রে তৃণমূল সুবিধা করতে পারবে না।

প্রতিক্রিয়া জানিয়েছেন, রাজ্য বিজেপি-র সভাপতি দিলীপ ঘোষও। তিনি বলেছেন, অনু-পরমানু দিয়ে বিজেপিকে আটকানো যাবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+