তৃণমূল ছাড়ার হিড়িক জলপাইগুড়িতে, কারা ধরলেন মুকুলের হাত, কারা অপেক্ষায়

মুকুল রায়ের জলরাইগুড়ি সফর শুরু হতেই তৃণমূলে দল ছাড়ার হিড়েক পড়েছে। বিক্ষুব্ধ তৃণমূলীরা মুকুল রায়ের হাত ধরে ভিড়ছেন বিজেপিতে।

মুকুল রায় এসেছেন জলপাইগুড়িতে। তাঁর সফর শুরুর দিনই তৃণমূল নেত্রীর দলত্যাগে বিজেপিতে যোগদানের জল্পনা তৈরি হয়েছিল। অবশেষে সেই জল্পনার অবসান হল। তৃণমূল ছেড়ে রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শিখা চট্টোপাধ্যায় যোগ দিলেন বিজেপিতে। বৃহস্পতিবার মুকুল রায়ের সঙ্গে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের গেস্ট হাউসেই দেখা করেন শিখাদেবী। উভয়ের মধ্যে বৈঠকের পরই বিজেপিতে যোগদানের ব্যাপারটি চূড়ান্ত করেন তিনি।

তৃণমূল ছাড়ার হিড়িক জলপাইগুড়িতে, কারা ধরলেন মুকুলের হাত, কারা অপেক্ষায়

সেইমতো বিজেপির সভামঞ্চে গিয়ে মুকুল রায় ও দিলীপ ঘোষের হাত থেকে বিজেপির পতাকা তুলে নেন পঞ্চায়েত সমিতির এই কর্মাধ্যক্ষ। আগেই তৃণমূল জেলা সভাপতি সৌরভ চক্রবর্তীর কাছে পদত্যাগ পত্র পাঠিয়ে দেন শিখা। তাঁর বিজেপিতে যোগদানের পর বৃহস্পতিবার স্থানীয় তৃণমূল নেতা শিবশঙ্কর দত্ত, শুভঙ্কর হোড়েও দল ছাড়ার কথা ঘোষণা করেন।

শিখাদেবী থেকে শুরু করে শিবশঙ্কর দত্ত- প্রত্যেকই তৃণমূলের বিরুদ্ধে একরাশ অভিযোগ খাঁড়া করেন। শিখাদেবী বিজেপিতে যোগদান করে বলেন, 'পুরনো তৃণমূলকর্মী হয়েও যেভাবে জমি দালালদের হাতে মার খেতে হল, তারপর দল পাশে দাঁড়াল না, তারপর এই দলে থাকার মতো আর মানসিকতা ছিল না। সেই কারণেই তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখালাম। তিনি দুঃখপ্রকাশ করেন, তৃণমূল এখন মাফিয়া-তোলাবাজদের দল হয়ে গিয়েছে।'

শুধু শিখা চট্টোপাধ্যায়ই নন, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক শিবশঙ্করবাবু পদত্যাগপত্র পাঠিয়ে ক্ষোভ উগরে দেন তৃণমূলের বিরুদ্ধে। দলের কর্মীদের হাতে একাধিকবার তিনি হেনস্থার শিকার হয়েছেন। দলের ব্লক সভাপতি তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। দলের কর্মসূচিতেও তাঁকে ডাকা হয় না বলেও অভিযোগ করেন শিবশঙ্করবাবু। দলকে বারবার বলা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। সেই কারণেই তিনি দল ছাড়ার কথা ঘোষণা করে পদত্যাগপত্র পাঠান।

বিজেপির তরফে দুই নেতাকেই দলে নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। দুই নেতা অবশ্য এখনও স্পষ্ট করেননি যে তাঁরা বিজেপিতে যোগদান করতে পারেন। তবে মুকুল রায়ের জলপাইগুড়ি সফর চলাকালীন তৃণমূল নেতাদের এই দলত্যাগে মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগদানের সম্ভাবনা তৈরি হয়েছে। মুকুলের পথ-যোগদান কর্মসূচিতে তাঁজের যোগদানের জল্পনাও শুরু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+