প্রায় আট লাখ টাকা..তৃণমূল নেত্রীর স্বামীর 'কেলেঙ্কারি ফাঁস' করলেন দলেরই নেতা! 'চোর তৃণমূল' স্লোগান বিজেপির

Trinamool Congress: এবার পঞ্চায়েত সমিতি ভবনের সংস্কার ও শেড নির্মাণকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ প্রকাশ্যে। বাঁকুড়া-১ পঞ্চায়েত সমিতির সমিতির সভাপতি নিবেদিতা দুলে ঘোষের বিরুদ্ধেই জেলাশাসকের দ্বারস্থ হলেন তৃণমূলের জেলা কমিটির সদস্য মধুসূদন ডাঙ্গর সহ কয়েক জন।

যদিও এই ঘটনায় তৃণমূলের (Trinamool Congress) বাঁকুড়া জেলা কমিটির সদস্য মধুসূদন ডাঙ্গর সাংবাদিকদের ক্যামেরার সামনে মুখ খুলতে রাজী হননি। তবে জেলাশাসককে দেওয়া অভিযোগপত্রে তিনি দাবি করেছেন 'মাত্র এক বছর আগে প্রায় আট লক্ষ টাকা ব্যায় করে পঞ্চায়েত সমিতির ভবন সংস্কার করা হয়েছিল। আর ওই কাজের ঠিকাদার ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী।

Trinamool Congress

ওই কাজ এতোটাই নিম্নমানের হয় যে বর্ষার জল ছাদে জমা হতে থাকে। এমনকী ওই জল অফিস রুমে পর্যন্ত ঢুকে যায়। এই অবস্থায় তড়িঘড়ি জগদল্লা-২ গ্রাম পঞ্চায়েতের পুরানো বাড়ি ভেঙে প্রস্তাবিত 'ম্যারেজ হলে'র কাজ 'বাতিল' করা হয়। শুধু তাই নয়, পঞ্চায়েত সমিতির সভাপতি নিবেদিতা দুলে ঘোষের স্বামী সুশান্ত ঘোষের কূকীর্তি ঢাকতে ওই কাজ নতুন করে করানো হয় বলে অভিযোগ করা হয়েছে।

'বিদ্রোহী' তৃণমূল নেতা মধুসূদন ডাঙ্গরের বক্তব্যকে সমর্থন জানিয়েছে বিজেপিও। দলের বাঁকুড়া জেলা কমিটির সদস্য বিকাশ ঘোষ বলেন, 'তৃণমূল মানেই চোর, চোর মানেই তৃণমূল'। আগে ৮ লক্ষ টাকা খরচ করে সংস্কার হলো, পরে ওই কাজের কূকীর্তি ঢাকতে ১৮ লক্ষ টাকা খরচ করে শেড হলো। জনগণের ট্যাক্সের টাকা নয়ছয় করে তৃণমূল নেতারা কমিশনের মাধ্যমে নিজেদের আখের গোছাচ্ছে বলে তিনি দাবি করেন।

অন্যদিকে বাঁকুড়া-১ ব্লক তৃণমূল সভাপতি অংশুমান বন্দ্যোপাধ্যায়ের দাবি, পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী বর্তমানে বাঁকুড়া-১ পঞ্চায়েত সমিতির কোন কাজ করেননি। তবে দলের নেতার অভিযোগের বিষয়টি দলের আভ্যন্তরীণ ব্যাপার। দলকে তিনি জানাবেন ও দল এবিষয়ে সিদ্ধান্ত নেবে বলে তিনি জানান।

বাঁকুড়া-১ পঞ্চায়েত সমিতির সভাপতি নিবেদিতা দুলে ঘোষকে এবিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ভিত্তিহীন অভিযোগ, ই-টেণ্ডারের মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে কাজ হয়। আমি সভাপতির আসনে বসার পর থেকে এখানে আমার স্বামী কাজ করেন না। এমনকি যিনি অভিযোগ করেছেন তিনি এই ধরণের কাজ বিষয়ে 'অজ্ঞ' বলেও সভাপতি নিবেদিতা দুলে ঘোষ দাবি করেন। আর এই ঘটনাকে কেন্দ্র করেই জেলাজুড়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+