মোদী পারেননি এখনও, করে দেখিয়ে দিলেন মমতা, পঞ্চায়েতের আগে কৃষিতে নজরকাড়া সাফল্য রাজ্যের

মাত্র ছয় বছরের মধ্যে কৃষকদের আয় রাজ্যে ২৬২.৭৪ শতাংশ বেড়েছে। পরিসংখ্যান বলছে, ২০১০-১১ সালে কৃষকদের আয় হতো বছরে ৯১,০১১ টাকা। সেখানে ২০১৬-১৭ সালে তা বেড়ে হয়েছে ২,৩৯,০০০ টাকা।

পঞ্চায়েত ভোটের আগে নতুন সাফল্যের পালক যুক্ত হল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মুকুটে। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার কথা বলেছে। যা নিয়ে অনেক বিশেষজ্ঞ সন্দেহ প্রকাশ করেছেন। এদিকে সেই ভাবনাকে বাস্তব করে দেখিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পঞ্চায়েতের আগে কৃষিতে নজরকাড়া সাফল্য রাজ্যের

মাত্র ছয় বছরের মধ্যে কৃষকদের আয় রাজ্যে ২৬২.৭৪ শতাংশ বেড়েছে। পরিসংখ্যান বলছে, ২০১০-১১ সালে কৃষকদের আয় হতো বছরে ৯১,০১১ টাকা। সেখানে ২০১৬-১৭ সালে তা বেড়ে হয়েছে ২,৩৯,০০০ টাকা।

রাজ্য কৃষি দফতরের তরফে এই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। এই অর্থবর্ষে খাদ্যশস্য ও চাল উৎপাদন হবে যথাক্রমে ১৮৪.২৩ ও ১৬১.৮৪ লক্ষ মেট্রিক টন। এমনটাই জানানো হচ্ছে।

সরকারি তথ্য বলছে, কম খরচে চালের উৎপাদন বাড়াতে নতুন পদ্ধতি গ্রহণ করা হয়েছে। রাজ্যে সুগন্ধী চাল যেমন গোবিন্দভোগ ও তুলাইপঞ্জীর উৎপাদনও আগের চেয়ে অনেকটা বেড়েছে। যেহেতু ডালের উৎপাদন এ রাজ্যে চাহিদার অনুপাতে কম, সেজন্য রাজ্য সরকার এবার ডালের উৎপাদনে বেশি করে জোর দিয়েছে।

প্রসঙ্গত, ২০১৭-১৮ সালে রাজ্যে আনুমানিক ফসল উৎপাদন হবে ৪.৬৩ লক্ষ মেট্রিক টন। তৃণমূল সরকার আগামী বছরের জন্য এই লক্ষ্যমাত্রা ৪.৭৫ লক্ষ মেট্রিক টন বলে ধার্য করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+