রাতের অন্ধকারে বোমাবাজি, খুন তৃণমূল নেতা! সংঘর্ষ, ভাঙচুরের পর গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্বে তোলপাড়

রাতের অন্ধকারে বোমাবাজি, খুন তৃণমূল নেতা! সংঘর্ষ, ভাঙচুরের পর গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্বে তোলপাড়

করোনার প্রবল দাপটের মধ্যেই এবার গোষ্ঠী সংঘর্ষের আবহ বাংলায় শুরু। বাঁকুড়ার বিষ্ণুপুরের বেলিয়াডা় এদিন থমথমে থাকে তৃণমূল নেতার খুনের ঘটনায়। রাতের অন্ধকারে সেখানে প্রবল বোমাবাজি হতেই উত্তেজনা ছড়ায়। মূলত কী নিয়ে তৃণমূলের অন্দরে কোন্দলের তত্ত্ব উঠতে শুরু করেছে দেখা যাক।

কী ঘটেছে?

কী ঘটেছে?

বেলিয়াড়া এলাকার তৃণমূলের গোষ্ঠীকোন্দল বহুদিনের। এলাকার পঞ্চায়েতের বর্মান প্রধান ও প্রাক্তন প্রধানের মধ্যে সংঘর্ষ, বিবাদ বহুদিনের। এমন পরিস্থিতিতে খুন হন এলাকার প্রাক্তন পঞ্চায়েত প্রধান। মৃতের নাম শেখ বাবর আলি। এরপরই মাথাচাড়া দিতে থাকে সংঘর্ষ

কেন চড়েছে উত্তাপ?

কেন চড়েছে উত্তাপ?

মূলত , এলাকার নিয়ন্ত্রক হিসাবে কে থাকবে, তা নিয়েই ক্ষমতা দখলের লড়াই দুই তৃণমূল নেতার মধ্যে ছিল বলে খবর। তার থেকেই বিবাদের সূত্রপাত। যা রক্তাক্ত পরিস্থিতির দিকে গড়ায়।

 রাতের অন্ধকারে কী ঘটেছে?

রাতের অন্ধকারে কী ঘটেছে?

জানা গিয়েছে, এলাকার প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে আক্রমণ করতে রাতের অন্ধকারে তৃণমূলের পার্টি অফিসে প্রথমে আততায়ীরা চড়াও হয়। এরপর তলে ব্যাপক বোমাবাজি। সেখানে ভাঙচুর হয় বলে খবর। তারপর প্রাক্তন প্রধানের বাড়িতে চড়াও হয় এলাকার দুষ্কৃতীরা। কুপিয়ে খুন করা হয়েছে প্রাক্তন প্রধানকে।

তৃণমূল ও বিজেপির দাবি

তৃণমূল ও বিজেপির দাবি

তৃণমূলের তরফে রাজ্যের মন্ত্রী ও বাঁকুড়া তৃণমূলের জেলা সভাপতি , জানিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গিয়েছে. তদন্ত চলছে । তিনি নিজে সমস্ত বিষয়টি খতিয়ে দেখছেন। এদিকে, বিজেপির দাবি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ওই এলাকা জেরবার বহুদিন ধরেই। এলাকায় তৃণমূল সন্ত্রাসের পরিস্থিতি তৈরি করছে বলে দাবি বিজেপির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+