তৃণমূল কংগ্রেসের তুরুপের তাস ‘ঘর ওয়াপসি’ ১১ কাউন্সিলর! নৈহাটিতে ‘রণে ভঙ্গ’ বিজেপির

আস্থা ভোটে বুধবারই নির্ধারিত হল নৈহাটি পুরসভার ভাগ্য। উত্তর ২৪ পরগনার জেলাশাসকের অফিসে চলছে আস্থা ভোট। তৃণমূলের দাবি তাঁদের সঙ্গেই রয়েছে সিংহভাগ কাউন্সিলর।

আস্থা ভোটে নিরুঙ্কুশ ব্যবধানে জিতে নৈহাটি পুরসভা দখলে রাখল তৃণমূল কংগ্রেস। কিন্তু কোন জাদুবলে তা সম্ভব হল! বিজেপিকে ২৪-০ ব্যবধানে হারিয়ে নৈহাটি পুরসভার ক্ষমতা ধরে রাখার পিছনে ১১ জনের 'ঘর ওয়াপসি' কারণ বলে জানাল তৃণমূল। নিশ্চিত হার জেনে বিজেপির সাতজন কাউন্সিলর আর অংশ নেননি ভোটাভুটিতে।

পরিস্থিতি ঘুরে গেল ১৮০ ডিগ্রি

পরিস্থিতি ঘুরে গেল ১৮০ ডিগ্রি

লোকসভা ভোটের পরই অচলাবস্থা নেমে এসেছিল নৈহাটি পুরসভায়। ১৮ জন তৃণমূল কাউন্সিলর বিজেপিতে যোগ দেন। তার ফলে বিজেপি সংখ্যাগরিষ্ঠ হয়ে যায় ৩৩ আসন বিশিষ্ট নৈহাটি পুরসভা। তৃণমূল ৩১ থেকে কমে দাঁড়ায় ১৩-য়। আর বামেরা দুই। এই পরিস্থিতিতে বিজেপি ক্ষমতা দখলের তোড়জোড় শুরু করলে প্রশাসক বসানো হয় পুরসভায়। তারপরই অনাস্থা আনে বিজেপি। কিন্তু ক্রমেই পরিস্থিতি ঘুরে যায় ১৮০ ডিগ্রি।

বিজেপিতে মোহভঙ্গ, পরিস্থিতি বদল

বিজেপিতে মোহভঙ্গ, পরিস্থিতি বদল

নাটকের শুরু তারপরই। ফের বিজেপির মোহ ত্যাগ করে ১০ জন কাউন্সিলর ফিরে আসেন তৃণমূলে। ৩৩ জনের মধ্যে তৃণমূলের ক্ষমতা বেড়ে দাঁড়ায় ২৩-এ। পরে আরও তিনজন কাউন্সিলর তাঁদের সঙ্গে রয়েছে বলে দাবি করে তৃণমূল। ফলে তৃণমূলের কাউন্সিলর সংখ্যা দাঁড়ায় ১৬।

তৃণমূল ২৪ জন কাউন্সিলরের ভোট পায়

তৃণমূল ২৪ জন কাউন্সিলরের ভোট পায়

তবে ভোটদানের সময় তৃণমূল ২৪ জন কাউন্সিলরের ভোট পায়। অর্থাৎ বিজেপিতে নাম লেখানো ১১ জন কাউন্সিলরের ঘর ওয়াপসি হয়ে বলে প্রমাণ মেলে। আর দুজন অনুপস্থিত থাকেন। ৩৩-এর মধ্যে ২৪ জনের সমর্থন নিয়ে বিজেপিকে উড়িয়ে দেন তৃণমূল। তৃণমূল আস্থা ভোটে জয়ী হয় ২৪-০ ফলে।

২৪-০ ব্যবধানে বিজেপিকে হারাল তৃণমূল

২৪-০ ব্যবধানে বিজেপিকে হারাল তৃণমূল

তৃণমূলের দাবি মতো ২৬ কাউন্সিলর সঙ্গে না থাকলেও আস্থা ভোটে তাঁরা ২৪ জনের ভোট পান। ২৪-০ ব্যবধানে বিজেপিকে হারিয়ে ফের নৈহাটি পুরসভা দখল নেয় তৃণমূল। বিজেপির জন্য অপেক্ষা করা হলেও নির্দিষ্ট সময়ের মধ্যে আসেনি তাঁরা। বিজেপির তরফে সাতজন অনুপস্থিত থাকেন। হার নিশ্চিত জেনে অনুপস্থিত থাকার সিদ্ধান্ত নেওয়া হয় দলের তরফে।

বিজেপিতে যাওয়া কাউন্সিলররাই তুরুপের তাস

বিজেপিতে যাওয়া কাউন্সিলররাই তুরুপের তাস

এর আগে বারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কাঁচরাপাড়া ও গারুলিয়া পুরসভাতেও একই ঘটনা ঘটে। বিজেপিতে যাওয়া কাউন্সিলররা ফের তৃণমূলে ফিরে আসায় পুরসভা পুনর্দখল করে রাজ্যের শাসক দল। এবার নৈহাটি পুরসভাতেও আস্থা ভোটে তৃণমূল পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায় জয়ী হন। বিজেপিতে যাওয়া কাউন্সিলররাই তুরুপের তাস হয়ে ওঠেন আস্থা ভোটে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+