Suvendu Adhikari: তৃণমূল সংসদীয় ব্যবস্থায় বিশ্বাসী নয়! ফের একবার মুখ্যসচিবকে নিশানা শুভেন্দুর

Suvendu Adhikari: তৃণমূল কংগ্রেস সংসদীয় ব্যবস্থায় বিশ্বাসী নয়। এদিন বিধানসভায় সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যা নিয়ে তিনি নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এদিন তিনি ফের একবার মুখ্যসচিবকেও নিশানা করেছেন।

শুভেন্দু অধিকারীর অভিযোগ বিধানসভায় জনস্বার্থের বিষয়ে তুলে ধরতে দেওয়া হয় না। চাকরি হোক এটাও মমতা বন্দ্যোপাধ্যায় চান না। রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ না দেওয়ার প্রসঙ্গটিও তিনি এদিন তোলেন। নবান্নতে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় কর্মসূচি ঘোষণারও তীব্র সমালোচনা করেন বিরোধী দলনেতা।

suvendu adhikari

বুধবার এমএলএ হস্টেলের সামনে বিক্ষোভের পরে এদিন সল্টলেকের আচার্য সদনের সামনে সাত সকালে বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা। পরে পুলিশ তাঁদের সরিয়ে দেয়। যা নিয়ে আক্রমণ শানাতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন চাকরি হোক মমতা বন্দ্যোপাধ্যায় এটা চান না।

পাশাপাশি বিরোধী দলনেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ করেছেন। তিনি বলেন, ২১ অগাস্ট মমতা বন্দ্যোপাধ্যায় ইমাম-মুয়াজ্জেনদের নিয়ে নেতাজি ইন্ডোরে সভা করবেন। যার মূল দায়িত্ব দেওয়া হয়েছে সিদ্দিকুল্লা চৌধুরী ও ফিরহাদ হাকিমকে।

suvendu adhikari

এদিন বিরোধী দলনেতে ফের একবার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে নিশানা করেন। তিনি বলেন এক্সটেনশনে রয়েছেন তিনি। একমাস গিয়েছে। আরও পাঁচ মাস বাকি। এই মুখ্যসচিবের বিরুদ্ধে তিনি ১৬ লক্ষ টাকা বাড়ি ভাড়া নেওয়ার অভিযোগ করেছিলেন, যার ভিডিল্যান্স তদন্ত চলছে বলেও জানান তিনি।

শুভেন্দু অধিকারীর সব থেকে বড় আপত্তি কেন্দ্রীয় সরকারের আইএএস ডেপুটেশনে রাজ্যে এসে কেন্দ্রীয় সরকারকে 'ওদের' বলে মন্তব্য করা। প্রসঙ্গত বুধবার মুখ্যসচিব রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের ঋণের তুলনায় কেন্দ্রীয় সরকারকে বোঝাতে ওদের শব্দ ব্যবহার করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+