বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি, কেন্দ্রকে আক্রমণ করে একের পর এক কারণ তুলে ধরল তৃণমূল

বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি, কেন্দ্রকে আক্রমণ করে একের পর এক কারণ তুলে ধরল তৃণমূল

বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি এবং করোনার বিরুদ্ধে রাজ্য সরকারের লড়াই নিয়ে বারবার প্রশ্ন তুলেছে বিজেপি। বিজেপির বিভিন্ন স্তরের নেতারা নানা বিষয়ে প্রশ্ন তুলেছেন বারেবারে। এবার পাল্টা আক্রমণের পালা তৃণমূলের। করোনার সংখ্যা বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে দায়ী করে আক্রমণ শানালেন তৃণমূলের একাধিক সাংসদ।

কেন্দ্রের অবস্থান নিয়ে কটাক্ষ

কেন্দ্রের অবস্থান নিয়ে কটাক্ষ

তৃণমূলের তরফে সাংসদ ডেরেক ও'ব্রায়েনের কটাক্ষ পরিযায়ী শ্রমিকরা খালি পায়ে হেঁটে বাড়ি ফিরলেও সেদিকে নজর নেই সরকারের। অন্যদিকে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, লকডাউন ঘোষণার সময়তেই কেন্দ্রের পরিকল্পনার অভাব ছিল। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের অভিযোগ, দেশের অর্থনীতি যাঁদের কাজের ওপর নির্ভর করে, কেন্দ্র তাঁদেরকেই অবহেলা করেছে।

 পিপিই, ত্রুটিপূর্ণ কিট নিয়ে অভিযোগ

পিপিই, ত্রুটিপূর্ণ কিট নিয়ে অভিযোগ

বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির জন্য কেন্দ্রকে দায়ী করে সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের অভিযোগ কেন্দ্র একটা সময় ত্রুটিপূর্ণ কিট পাঠিয়েছে। তাঁর আরও কটাক্ষ হেলিকপ্টার থেকে ফুল ছড়িয়ে তো করোনা রোখা যাবে না। পর্যাপ্ত সংখ্যায় পিপিই-র দরকার বলে মন্তব্য করেছেন তিনি।

রঞ্জির ম্যাচ নয় মর্টালিটি রেট

রঞ্জির ম্যাচ নয় মর্টালিটি রেট

তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন বলেন, মর্টালিটি রেট রঞ্জি ট্রফির ম্যাচ নয়। বাংলায় কম সংখ্যক কিট নিয়ে তিনি বিজেপিকে চ্যালেঞ্জ করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+