মমতার তৃণমূল কংগ্রেসে 'মধ্যমণি' শুভেন্দু! কলকাতার পোস্টারে হঠাৎ উধাও অভিষেক

মমতার তৃণমূলের 'মধ্যমনি' শুভেন্দু! কলকাতার পোস্টার হঠাৎ উধাও অভিষেক

কলকাতায় তৃণমূল কংগ্রেসের (trinamool congress) শারদ শুভেচ্ছার ব্যানার নিয়ে শোরগোল। তবে বিভিন্ন জেলার মতো এগুলিতে অবশ্য নাম নেই 'দাদার অনুগামী'দের। পরিষ্কার করে তৃণমূল কংগ্রেসের নাম রয়েছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) ছবি থাকলেও নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (abhishek banerjee) ছবি।

'যুবরাজ' নেই, আছেন 'দাদা'

'যুবরাজ' নেই, আছেন 'দাদা'

কলকাতায় যে পোস্টার, ব্যানার নিয়ে শোরগোল তা ২ নং ওয়ার্ডে। একটিতে প্রচারক হিসেবে রয়েছে তৃণমূলের ওয়ার্ড সভাপতি সৃজন বোসের নাম। অপরটিতে বাপ্টু ঘোষ, লাবণী দত্ত, ইমন বোস, সুকল্যাণ ঘোষ, রাহুল ঘোষ, তপন দাশ, রাজু ঘোষ, রূপশ্রী বর্ধনদের মতো তৃণমূলের বিভিন্ন সংগঠনের নেতা-নেত্রীদের নাম রয়েছে প্রচারকদের তালিকায়। দুটিতেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির সঙ্গে রয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, সাধন পাণ্ডে, সুজিত বোস, শান্তনু সেন, মালা সাহা, জীবন সাহার ছবি। ওয়ার্ড সভাপতি সৃজন বোসের ছবি রয়েছে। নেই শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটাই সকলকে অবাক করেছে।

 যোগাযোগ শুভেন্দু অধিকারীর সঙ্গে

যোগাযোগ শুভেন্দু অধিকারীর সঙ্গে

বিষয়টি ভাবাচ্ছে অনেককেই। রাজনৈতিক মহলের একাংশের ধারনা কলকাতার অনেক তাবড় নেতা, কাউন্সিলর শুভেন্দু অধিকারীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। কিন্তু তাঁর ছবি দিয়ে ব্যানার, পোস্টার, হোর্ডিং কেউ করেননি। এই অবস্থায় অভিষেককে বাদ দিয়ে শুভেন্দুর ছবি রেখে দুঃসাহসই দেখিয়েছেন ২ নং ওয়ার্ডের তৃণমূল নেতৃত্ব। অবশ্য এই ওয়ার্ডের তৃণমূল ছাত্র পরিষদের কার্যকরী সভানেত্রী রূপশ্রী বর্ধন জানালেন, এতে বিতর্কের কিছু নেই। এখানকার নেতৃত্বর সঙ্গে শুভেন্দু অধিকারীর ছবি রাখা হয়েছে স্রেফ তাঁকে ভাল বাসেন বলে।

ছেঁড়া হচ্ছে শুভেন্দু অধিকারীর ছবি

ছেঁড়া হচ্ছে শুভেন্দু অধিকারীর ছবি

পূর্ব মেদিনীপুর-সহ যে সব জেলায় অভিষেক বন্দ‌্যোপাধ্যায়ের ছবি বিশেষ দেখা যেত না, সেখানেও এখন যুবরাজের ছবি দেওয়া ব্যানার, পোস্টার লাগানো হচ্ছে। ছেঁড়া হচ্ছে শুভেন্দু অধিকারীর ছবি। তৃণমূল এ জন্য বিজেপিকে দায়ী করলেও বিরোধীরা বিষয়টিকে তৃণমূলের দ্বন্দ্বের ফল বলেই দাবি করছে। এর আগে তৃণমূলের তরফে বারবার বলা হয়েছে, পোস্টার, ব্যানারে দলনেত্রীর ছবি ছাড়া কারও ছবি থাকবে না। কিন্তু শারদ শুভেচ্ছার ব্যানারে তা মানা হয়নি। শুভেন্দু অধিকারী ইদানীং যে সব অনুষ্ঠান করছেন সেখানে দলীয় পতাকা নেই, নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি।

দাদার অনুগামীদের শুভেচ্ছা ব্যানার জেলায় জেলায়

দাদার অনুগামীদের শুভেচ্ছা ব্যানার জেলায় জেলায়

পুজোর আগেই দাদার অনুগামীদের শারদ শুভেচ্ছা নিয়ে ব্যানার ছড়িয়ে পড়েছিল সারা বাংলায়। সেই ব্যানার একদিকে যেমন দেখা গিয়েছে, মালদহ, মুর্শিদাবাদে, তেমনই সেই ব্যানার দেখা গিয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরেও।

দাদার অনুগামীদের বিজয়া সম্মিলনী

দাদার অনুগামীদের বিজয়া সম্মিলনী

আমরা দাদার অনুগামীরা বিজয়া সম্মিলনীর আয়েজন করেছেন জেলায় জেলায়। কার্ডটি করা হয়েছে গেরুয়া রঙের। সেখানে এক কোণে ছবি রয়েছে রাজস্থানি পাগড়ি মাথায় শুভেন্দু অধিকারীর। ইতিমধ্যেই এই ধরনের অনুষ্ঠান হয়ে গিয়েছে মেদিনীপুর শহরে। আগামী ৭ নভেম্বর পুরুলিয়ার এই ধরনের বিজয়া সম্মিলনী হওয়ার কথা। পুরুলিয়ার এই অনুষ্ঠানের উদ্যোক্তা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক গৌতম রায়। সূত্রের খবর অনুযায়ী, তাঁর ব্যাখ্যায় দলের নামে অনুষ্ঠান করলে অনুমতি নিতে হয়। এক্ষেত্রে তা হয়নি। পাশাপাশি এমন অনেকে আছেন, যাঁরা তৃণমূল করেন না, কিন্তু এইসব অনুষ্ঠানে আসতে চান। সেই চিন্তা করেই এই ব্যবস্থা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+