শ্যামাপ্রসাদের মৃত্যুবার্ষিকী পালন করছে তৃণমূল, বিজেপি বলছে দেরিতে বোধদয়
সম্প্রতি ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী পালনের কথা ঘোষণা করেছে তৃণমূল সরকার৷ সংবাদমাধ্যমে প্রকাশিত খবর আগামী সোমবার ক্যাওড়া তলা মহাশ্মশানে গিয়ে শ্যামাপ্রসাদের মূর্তি মালা দেবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিষয়টি নিয়ে বঙ্গ-বিজেপি নেতা সমালোচনা মিশ্রিত প্রশংসা করেছেন৷ বেশিরভাগ বিজেপি নেতার সাফ কথা অনেক দেরি হয়ে গেল!

কী বলছেন বঙ্গ-বিজেপি নেতা শিশির বাজোরিয়া?
TMC-র শ্যামাপ্রসাদ মৃত্যুবার্ষিকী উদযাপন করা নিয়ে ওয়ানইন্ডিয়া বাংলাকে শিশিরবাবু বলেন, 'আমি খুশি এতদিন পরে হলেও তৃণমূলের বোধদয় হয়েছে৷ তবে এটাও মনে রাখতে হবে এই সরকারের আমলেই কিন্তু যাদবপুরে শ্যমাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি ভেঙে কালিমালিপ্ত করা হয়েছে আমরা সপ সময় ওখানে গেলে আমাদের পুলিশ দিয়ে আটকানো হয়েছে৷ শ্যামাপ্রসাদ শক্তিশালী পশ্চিমবঙ্গ ও একত্রিত দেশের স্বপ্ন দেখেছিলেন৷ এখন সল্টলেকে রোহিঙ্গা বস্তির অনুমোদন দেওয়া হচ্ছে৷ অন্য দেশ থেকেোক এনে ভোট করানো হচ্ছে৷ এগুলো শ্যামাপ্রসাদের আদর্শ বিরোধী। অবশ্য তৃণমূল দলটারই কোনও আদর্শ নেই৷'
বিজেপির রাজু বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য
বঙ্গ-বিজেপির আর এক শীর্ষ নেতা রাজু বন্দ্যোপাধ্যায় ওয়ানইন্ডিয়া বাংলাকে বলেন, 'এতদিনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে মনে পড়ল! দেরিতে হলেও বোধদয়, তবে এটা ওরা কতটা মন থেকে করছে আর কতটা প্রচারের উদ্দ্যেশ্যে নিয়ে সেটা ওরাই জানে। ডঃ শ্যামাপ্রসাদের আদর্শ মেনে চললে না রোহিঙ্গাদের তুলে এনে বসাত, না বাইরে থেকে অনুপ্রবেশ হতে দিত।'
ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে বিজেপি দলের প্রতিষ্ঠাতা মনে করেন কর্মী-সমর্থক-নেতারা। শ্যামাপ্রসাদের হাতে তৈরি জনসংঘ পরে জনতা পার্টি এবং আারও পরে বিজেপির আকার নিয়েছে। আবার বাংলার মানুষের কাছে স্বাধীনতা সংগ্রামী ও পরে স্বাধীন ভারতের অন্যতম জনপ্রিয় বাঙালি রাজনৈতিক মুখ ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। স্বাভাবিকভাবেই শ্যামাপ্রসাদকে শ্রদ্ধা জানিয়ে তাঁর তরফে থাকা বাঙালি অস্মিতাকে আরও একটু শক্তি দিতে চাইছেন তৃণমূল সুপ্রিম। এমনটাই দাবি রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের।
-
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা










Click it and Unblock the Notifications