৫ বছরে রেল নিয়ে গণ্ডগোল করেছে বিজেপি! প্রার্থী তালিকায় স্থান পেয়ে একসঙ্গে কাজ করার আহ্বান অর্পিতার

বালুরঘাটের বর্তমান সাংসদ অর্পিতা ঘোষকে এবারও প্রার্থী করা হয়েছে তৃণমূলের তরফে। সকলে মিলে কাজ করবেন, এমনটাই আশাপ্রকাশ করেছেন অর্পিতা ঘোষ।

বালুরঘাটের বর্তমান সাংসদ অর্পিতা ঘোষকে এবারও প্রার্থী করা হয়েছে তৃণমূলের তরফে। সকলে মিলে কাজ করবেন, এমনটাই আশাপ্রকাশ করেছেন অর্পিতা ঘোষ। নির্বাচন ঘোষণা, প্রার্থী তালিকা ঘোষণার অর্থ, সবাই একসঙ্গে কাজ করবে, প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। এবার তিনি রেল ব্যবস্থা নিয়েই কাজকে অগ্রাধিকার দিতে চান বলে জানিয়েছেন।

৫ বছরে রেল নিয়ে গণ্ডগোল করেছে বিজেপি! প্রার্থী তালিকায় স্থান পেয়ে একসঙ্গে কাজ করার আহ্বান অর্পিতার

বালুরঘাটের বর্তমান সাংসদের অভিযোগ, গত পাঁচ বছরে রেল নিয়ে গণ্ডগোল করেছে বিজেপি। ৫ বছর সাংসদ থাকার পর এখন প্রার্থী। আরেকবার সাংসদ হয়ে রেলব্যবস্থা নিয়ে প্রথম কাজ করতে চান বলে জানিয়েছেন অর্পিতা ঘোষ। তাঁর মন্তব্য রেলব্যবস্থার কারণে জেলা পিছিয়ে যাচ্ছে।

মঙ্গলবার তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের আগে বালুরঘাট থেকে অর্পিতা ঘোশ নয়, শোনা গিয়েছিল বিপ্লব চক্রবর্তীর নাম। শেষ পর্যন্ত তৃণমূল সুপ্রিমো অর্পিতা ঘোষের ওপরেই আস্থা রাখলেন। সেই কারণেই অর্পিতা ঘোষের সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান কিনা তা অবশ্য জানা যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+