সংঘর্ষে উত্তপ্ত কল্যাণী! এলাকায় জনরোষের দাবি বিজেপির
সংঘর্ষে উত্তপ্ত কল্যাণী পুরসভায় একনম্বর ওয়ার্ডের যোগেন্দ্রনাথ কলোনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত বারোটা নাগাদ এলাকায় তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর চালানো হয়।
সংঘর্ষে উত্তপ্ত কল্যাণী পুরসভায় একনম্বর ওয়ার্ডের যোগেন্দ্রনাথ কলোনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত বারোটা নাগাদ এলাকায় তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। সেখানে থাকা বাইক ও গাড়িতেও আগুন লাগানো হয়। খবর পেয়েই এলাকায় যায় বিশাল পুলিশ বাহিনী। বিজেপির দাবি এলাকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে জনরোষ তৈরি হয়েছে। রবিবার সকালে থমথমে গোটা এলাকা। চলছে পুলিশি টহল।

লোকসভা নির্বাচনে এলাকায় ভাল ফল করেছে বিজেপি। এরপরেই এলাকায় তৃণমূল পার্টি অফিসের কাছেই বিজেপির একটি অফিস খোলা হয় বলে স্থানীয় সূত্রে খবর। বিজেপির
দাবি, তাদের পার্টি অফিসে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এরপরেই এলাকায় জনরোষ আছড়ে পড়ে। তৃণমূলের অবশ্য দাবি, এলাকার পার্টি অফিসে হামলার খবর পেয়ে আশপাশের এলাকা থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা কল্যাণী পুরসভায় একনম্বর ওয়ার্ডের যোগেন্দ্রনাথ কলোনির পার্টি অফিসে যান। সেই সময় তাঁদের ওপর হামলা
চালানো হয় বলে অভিযোগ করেছে তৃণমূল। এই সময় এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
বিজেপির তরফে এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেরও দাবি করা হয়েছে। রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় যায় নদিয়ার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশটবাহিনী।












Click it and Unblock the Notifications