সারদা-কাণ্ডে গ্রেফতার পরিবহণ মন্ত্রী মদন মিত্র

সারদা-কাণ্ডে সিবিআই গ্রেফতার করল পরিবহণ ও ক্রীড়া মন্ত্রী মদন মিত্রকে। শুক্রবার দু'দফায় টানা জেরার পর তাঁকে গ্রেফতার করা হয়। সংশ্লিষ্ট আর্থিক কেলেঙ্কারিতে মদনবাবুকে অনেকগুলি প্রশ্ন করা হয়েছিল। গোয়েন্দাদের দাবি, তাঁর উত্তর অসঙ্গতিতে ভরা। তাই তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে দফায়-দফায় আরও জেরা করতে চায় সিবিআই। এ দিন সকাল এগারোটা নাগাদ তিনি সিজিও কমপ্লেক্সে আসেন। আর বিকেল সওয়া চারটে নাগাদ শেষ পর্যন্ত তাঁকে গ্রেফতার করা হয়।
পাশাপাশি, সুদীপ্ত সেনের অন্যতম আইনজীবী নরেশ ভালোটিয়াকেও এ দিন গ্রেফতার করেছে সিবিআই। অভিযোগ, তিনিও সুদীপ্তবাবুকে প্রতারণা করে বিভিন্ন সময় টাকা আত্মসাৎ করেছেন।
আরও পড়ুন: মহাত্মা গান্ধী-নেতাজিও জেলে গিয়েছিলেন, কর্মীদের চাঙ্গা করতে টোটকা মদনের
আরও পড়ুন: মদনের পর মুকুল জেলে যাবে, তার পর মমতা, ফের দাবি আসিফের
আরও পড়ুন: বিজেপি 'গরমেন্ট' সীমা ছাড়াচ্ছে, আজ থেকে লড়াই শুরু, প্রতিক্রিয়া অগ্নিশর্মা মমতার
আরও পড়ুন: এর পর দুই 'ম' জেলে যাবে, মদনের গ্রেফতারির পর বলছে বিরোধীরা
২০০৮ সালে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থেকে পথচলা শুরু করেছিল সারদা গোষ্ঠী। ২০০৯ সালে এই বিষ্ণুপুর থেকেই উপ-নির্বাচনে জিতে বিধায়ক হয়েছিলেন মদনবাবু। তখন বামফ্রন্ট সরকার ক্ষমতায় থাকলেও মদনবাবুর দাপটে কুঁকড়ে থাকত প্রশাসন। সেই সময় সুদীপ্ত সেনের কাছ থেকে টাকার বিনিময়ে মদনবাবু অনেক সুবিধা পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ।
২০১১ সালে পালাবদলের সেই ঐতিহাসিক ভোটে কামারহাটি আসন থেকে জেতেন মদন মিত্র। মন্ত্রীও হন। তার পরও তিনি প্রত্যক্ষভাবে সুদীপ্তবাবুর সঙ্গে সম্পর্ক রেখে চলতেন। সারদা এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি ছিলেন তিনি। এর আগে মদনবাবুর প্রাক্তন আপ্তসহায়ক বাপি করিম সিবিআইকে জানিয়েছিলেন, নানা সময়ে সুদীপ্ত সেনের কাছ থেকে অবৈধ সুযোগসুবিধা নিয়েছেন তিনি। সারদা গোষ্ঠীর মিডল্যান্ড পার্কের অফিস থেকে রাতের অন্ধকারে প্যাকেটে করে টাকা যেত মদনবাবুর কাছে। সুদীপ্ত সেনের গাড়ির চালক সেই টাকা পৌঁছে দিয়ে আসতেন। টাকা না দিলে সারদার ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দিতেন তিনি।
মদন মিত্র আগে দাবি করেছিলেন যে, তাঁর সঙ্গে সারদা গোষ্ঠীর কোনও সম্পর্ক নেই। কিন্তু কয়েকটি পুরনো ভিডিও ফুটেজ উদ্ধার করেছে সিবিআই। সেখানে দেখা গিয়েছে যে, সারদার অনুষ্ঠানে সুদীপ্ত সেনের পাশে বসে রয়েছেন তিনি। ভাষণও দিচ্ছেন। মিডল্যান্ড পার্কে সিসিটিভি ফুটেজ থেকে দেখা গিয়েছে, মদনবাবু সেখানে যাতায়াত করছেন। এত কিছুর পর সিবিআই নিশ্চিত যে, সারদা-কাণ্ডে রাজ্যের এই মন্ত্রীর ভূমিকা গভীর। তাই তাঁকে গ্রেফতার করা হয়েছে।
সিবিআই যে প্রশ্নগুলির উত্তর ঠিকঠাক পায়নি, তা হল: (১) কেন আপনি সুদীপ্ত সেনের থেকে টাকা নিতেন? (২) এই টাকার বিনিময়ে সারদার ব্যবসা বাঁচানো ছাড়া আর কী কী সুবিধায় পাইয়ে দিয়েছেন? (২) কেন তিনি সারদার এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি হয়েছিলেন? (৩) কে সভাপতি হতে বলেছিল? (৪) সারদা গোষ্ঠীর দেওয়া টাটা সুমো কেন ব্যবহার করতেন তিনি? (৫) সারদার অনুষ্ঠানে গিয়ে প্রশংসা করেছিলেন কী সব জেনেবুঝে? (৬) তাঁর ছেলের বিয়ের বিপুল খরচের টাকা কে দিয়েছিল?
মদন মিত্র গ্রেফতার হওয়ায় নিশ্চিতভাবেই চাপে পড়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ মদনবাবু তাঁর স্নেহধন্য বলেই পরিচিত। সারদা-কাণ্ড প্রকাশ্যে আসার পরই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল সুপ্রিমো বলেছিলেন, "কুণাল চোর? টুম্পাই চোর? মদন চোর? মুকুল চোর? আমি চোর? আর তোমরা সব সাধু? সব ফাইল বের করছি দাঁড়াও, সব ক'টাকে জেলে পুরব।"
বিরোধীদের কটাক্ষ, প্রথম তিনজন ইতিমধ্যে চুরি-আর্থিক তছরুপের অভিযোগে জেলে। তা হলে কি শেষ দু'জনও যাবে? প্রসঙ্গত, দু'সপ্তাহ আগেই সারদায় গ্রেফতার করা হয়েছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সৃঞ্জয় বসুকে। তার আগে তৃণমূল নেতা তথা প্রাক্তন আইপিএস রজত মজুমদার ও ইস্টবেঙ্গল ক্লাবের কর্তা দেবব্রত সরকার গ্রেফতার হয়েছেন।
প্রসঙ্গত, মে মাসেই রাজ্যে পুরসভা ভোট। ২০১৬ সালে বিধানসভা নির্বাচন। তার আগে শাসক দলের ভাবমূর্তি যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাতে মাটি হারানোর আশঙ্কা প্রবল।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications