বারাসতে রেললাইনে বিকল ট্রাক, ব্যাহত ট্রেন চলাচল

রবিবার সাত সকালে বারাসাত স্টেশন সংলগ্ন রেললাইনের ট্রাক বিকল হবার জেরে ব্যাহত রেল পরিষেবা। দীর্ঘক্ষন ধরে দাঁড়িয়ে রয়েছে শিয়ালদা হাসনাবাদ শিয়ালদা বনগাঁ শাখার একাধিক ট্রেন।

বারাসতে রেললাইনে বিকল ট্রাক, ব্যাহত ট্রেন চলাচল

রেলওয়ে স্থানীয় সূত্রের খবর, শিয়ালদহ-বনগাঁ শাখার বারাসত সংলগ্ন রেল গেট পার হচ্ছিল একটি লরি। সেই সময় আচমকাই লাইনের উপর খারাপ হয়ে যায় লরিটি। ট্রেন চলাচল বন্ধ করে তড়িঘড়ি লরি টিকে সরানোর কাজ শুরু করেছে বলে জানানো হয়েছে রেলের তরফে। কিন্তু দীর্ঘ প্রায় দুই ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও এখনও লাইন থেকে লরিটিকে সরানোর কাজ চলছে।

ঘটনার জেরে সকাল ৬ টা থেকে বন্ধ শিয়ালদহ-বনগাঁ শাখার ট্রেন চলাচল। এই বিপত্তির জেরে ভোগান্তির শিকার যাত্রীরা। তবে ছুটির দিন হওয়ায় স্বাভাবিকভাবেই ভিড় কিছুটা কম। তবে সপ্তাহান্তে বেশিরভাগ ভ্রমণকারীরা ইরণ দুর দুরান্তে। রেল পরিষেবা ব্যাহত জেরে সমস্যায় পড়েছেন তারা। অন্যদিকে লরি আটকে থাকায় যানজট হয়ে চলেছে শহরের ব্যস্ত রাস্তায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+