বাংলার শ্রমিকরা এবার কর্মস্থলে ফিরতে শুরু করেছেন! শ্রমিক স্পেশ্যাল ট্রেনে যাত্রীপরিসংখ্যান কী বলছে

বাংলার শ্রমিকরা এবার কাজের জায়গায় ফিরতে শুরু করেছেন! শ্রমিক স্পেশ্যাল ট্রেনে যাত্রীপরিসংখ্যান অবাক করছে

২৪ মার্চ মধ্যরাত থেকে গোটা দেশ লকডাউনে। এই মুহূর্তে দেশে আনলক-এর পর্যায় শুরু হয়েছে। তবে ২৪ মার্চ থেকে দেশ পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরা ঘিরে এক নিদারুণ কষ্টকর ছবি দেখেছে। এরপরই চালু হয়েছে শ্রমিক স্পেশ্যাল ট্রেন। এখনও পর্যন্ত সেই শ্রমিক স্পেশ্যাল ট্রেনে শ্রমিকরা নিজের গন্তব্যে ফিরে যাচ্ছেন। বাংলার ট্রেনগুলিতে পরিস্থিতি কেমন, দেখে নেওয়া যাক।

পশ্চিমবঙ্গের ট্রেনগুলির কী পরিস্থিতি?

পশ্চিমবঙ্গের ট্রেনগুলির কী পরিস্থিতি?

রেল সূত্রের খবর, পশ্চিমবঙ্গ থেকে যে শ্রমিক স্পেশ্যাল ট্রেনগুলি রওনা হচ্ছে, তাতে ১০০ শতাংশ যাত্রী রয়েছেন বলে খবর। প্রায় প্রতিটি ট্রেনই ১০০ শতাংশ বুকিং নিয়ে রাজ্যে যাতায়াত করছে।

কেন এত ভিড়?

কেন এত ভিড়?

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বাংলা থেকে বিভিন্ন জায়গায় যে ট্রেনগুলি ফিরছে তাতে বেশি ভড় হচ্ছে। তার কারণ, সম্ভবত দেশের আনলক পর্যায়ে বহু জায়গায় কাজ শুরু হয়েছে। আর সেই কাজের জন্য নিজের গন্তব্যে ফিরে যাচ্ছেন বাঙালি শ্রমিকরা। ফলে ট্রেনগুলিতে বুকিং থাকছে ১০০ শতাংশ।

 অন্য কোন রাজ্যে এমন পরিস্থিতি

অন্য কোন রাজ্যে এমন পরিস্থিতি

শুধু পশ্চিমবঙ্গই নয়, বিহার, উত্তরপ্রদেশের ট্রেনগুলিতেও একই পরিস্থিতি। জুন মাসের ২৬ থেকে ৩০ তারিখের মধ্যে টিকিট বুকিং ঘিরে এই ট্রেন্ড দেখা গিয়েছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ২৮২ টি শ্রমিক স্পেশ্যাল ট্রেন চলাচল করছে। এরমধ্যে হাওড়া থেকে দিল্লি, আমেদাবাদ, যোধপুর, সেকেন্দ্রাবাদের দিকে যাওয়া ট্রেনগুলিতে কোনও সিট খালি যাচ্ছে না।

 কোন জায়গার গন্তব্যে ভিড় বেশি?

কোন জায়গার গন্তব্যে ভিড় বেশি?

দেখা গিয়েছে, বাংলা, বিহার উত্তর প্রদেশ থেকে যে ট্রেনগুলিতে ১০০ শতাংশ বুকিং রয়েছে, তাদের বেশির ভাগেরই গন্তব্য মুম্বই, আমেদাবাদ, বেঙ্গালুরু। মনে করা হচ্ছে, এই সমস্ত কাজের জায়গায় শ্রমিকরা ফিরছেন। আর তার জেরেই এই ভিড়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+