ভোগান্তি জারি, কুড়মি আন্দোলনের জেরে বাতিল রাজধানী সহ ১৮৮টি ট্রেন

আজও ট্রেনযাত্রীদের চরম ভোগান্তি রয়েছে। কুড়মি আন্দোলনের জেরে রবি এবং সোমবার ১৮৮টি ট্রেন বাতিল করা হয়েছে বিভিন্ন রুটে। দক্ষিণপূর্ব রেলের আদ্রা ডিভিশনে কস্তুর স্টেশনে এবং খড়গপুর ডিভিশনের খেমাশুনি স্টেশনে অবরোধ জারি রেখেছেন কুড়মিরা।

গত কয়েকদিন ধরেই চলছে কুড়মি সম্প্রদায়ের বিক্ষোভ। তার জেরে দফায় দফায় ট্রেন বাতিল হচ্ছে। রবি এবং সোমবারও একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। প্রায় ১৮৮টি ট্রেন বাতিল করা হয়েছে। ৯৫টি দূরকপাল্লার ট্রেন এবং ৯৩টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল ট্রেনের তালিকায় রাজধানী এক্সপ্রেসও রয়েছে।

ট্রেন বাতিল

রবিবার ছুটির দিন হলেও কিন্তু অবরোধ জারি রেখেছেন কুড়মি সম্প্রদায়ের মানুষ। তাঁরা নিজেদের দাবিদাওয়ার প্রেক্ষিতে আন্দোলন চালাচ্ছেন। তার জেরে রবিবার একাধিক ট্রেন বাতিল। আজ অফিস আদালত ছুটি থাকলেও অনেকেই ব্যক্তিগত কাজে বেরোন। আবার চৈত্র সেল চলছে েসকারণে অনেকেই রবিবার ব্যবসায়ীরক কাজে বাইরে বেরোন। কুড়মিদের আন্দোলনের জেরে একাধিক ট্রেন বাতিল হওয়ায় সমস্যায় পড়েছেন তাঁরা।

একাধিক ট্রেন বাতিল


৯ এবার ১০ এপ্রিল অর্থাৎ রবি এবং সোমবার একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। তারমধ্যে পাটনা-রাঁচি জনশতাব্দী এক্সপ্রেস থেকে শুরু করে হাও়ড়া রাঁচি এক্সপ্রেস, ভুবনেশ্বর-রাঁচি এক্সপ্রেস, নিউদিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস, গোরক্ষপুর হাতিয়া এক্সপ্রেস, জয়নগর-রাউরকেল্লা এক্সপ্রেস, নিউদিল্লি-পুরী এক্সপ্রেস, মুম্বই-হাওড়া দুরন্ত এক্সপ্রেস, পুনে-হাওড়া আজাদহিন্দ এক্সপ্রেস, যোগ নগরী হৃষিকেশ-পুরী এক্সপ্রেস, হাওড়া-চক্রধরপুর এক্সপ্রেস। এছাড়াও একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

একাধিক ট্রেন বাতিল

১০ এপ্রিল সোমবার। সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিন। সেদিন খড়গপুর লাইনে একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। তার জেরে চরম সমস্যায় পড়বেন নিত্যযাত্রীরা। এছাড়াও একাধিক দূরপাল্লার ট্রেন এদিন বাতিল থাকছে। বোকরো স্টিল সিটি এক্সপ্রেস, হাওড়া-জব্বলপুর এক্সপ্রেস, পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস, আহমেদাবাদ-হাওড়া এক্সপ্রেস, চক্রধরপুর-হাওড়া এক্সপ্রেস, হাওড়া-চক্রধরপুর এক্সপ্রেস , হাওড়া-ঘাটশিলা এক্সপ্রেস, রাঁচি-খড়গপুর হাওড়া এক্সপ্রেস সহ একাধিক এক্সপ্রেস এবং লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+