করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার জেরে বহু ট্রেন বাতিল, অনেক ট্রেনের যাত্রাপথ পরিবর্তন, দেখুন তালিকা
ওডিশার বালেশ্বরের কাছে বাহানাগা বাজার স্টেশনে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে আপ করমণ্ডল এক্সপ্রেস। মৃত ও আহতের সংখ্যা বাড়ছে ক্রমেই। উদ্ধারকাজ চলছে অত্যন্ত দ্রুততার সঙ্গে। করমণ্ডলের ১০-১২টি কোচ বেলাইন হয়।
করমণ্ডল এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষ হয়েছে মালগাড়ির। পাশের লাইনে বেলাইন হয়েছে ডাউন যশবন্তপুর-হাওড়া এক্সপ্রেস। যার জেরে আগামীকাল কলকাতা থেকে দক্ষিণ ভারতগামী সমস্ত ট্রেন বাতিল করেছে দক্ষিণ-পূর্ব রেলওয়ে।

এক বিবৃতিতে দক্ষিণ-পূর্ব রেল জানিয়েছে, ১২৮৩৭ হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, ১২৮৬৩ হাওড়া-এসএমভিবি সুপারফাস্ট এক্সপ্রেস, ১২৮৩৯ হাওড়া চেন্নাই মেল, ১২৮৯৫ শালিমার-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, ২০৮৩১ শালিমার-সম্বলপুর এক্সপ্রেস, ০২৮৩৭ সাঁতরাগাছি-পুরী স্পেশ্যাল এক্সপ্রেস ও ২২২০১ শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেস বাতিল থাকবে।

বেশ কয়েকটি ট্রেন অন্য রুট দিয়ে চালানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। খড়গপুর ডিভিশনের বাহানাগা বাজারে হওয়া দুর্ঘটনার জেরে দক্ষিণ-পূর্ব রেলের কয়েকটি ট্রেন টাটানগর দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। তার মধ্যে পুরী যাওয়ার ট্রেন যেমন রয়েছে, তেমনই রয়েছে দক্ষিণ ভারতে যাওয়ার কয়েকটি ট্রেন।
এই ট্রেনগুলি হলো- ২২৮০৭ সাঁতরাগাছি-চেন্নাই এক্সপ্রেস, ২২৮৭৩ দিঘা-বিশাখাপত্তনম এক্সপ্রেস, ১৮৪০৯ শালিমার-পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস ও ২২৮১৭ হাওড়া-মাইসুরু এক্সপ্রেস।

কাল যে ট্রেনগুলি বাতিল থাকবে সেগুলি হলো ০৮৪১১ বালেশ্বর-ভুবনেশ্বর, ০৮৪১৫ জলেশ্বর-পুরী, ১২৮৯১ বাংরিপোসি-পুরী, ১৮০২১ খড়গপুর-খুরদা রোড, ০৮০৬৩ খড়গপুর-ভদ্রক, ২২৮৯৫ হাওড়া-পুরী, ১২৭০৩ হাওড়া-সেকেন্দ্রাবাদ, ১২৮২১ শালিমার-পুরী, ১২২৪৫ হাওড়া-এসএমভিবি, ০৮০৩১ বালেশ্বর-ভদ্রক, ১৮০৪৫ শালিমার-হায়রাবাদ, ২০৮৮৯ হাওড়া-তিরুপতি।
যে ট্রেনগুলির যাত্রাপথ পরিবর্তন হলো সেগুলির তালিকা- ১৫৬৪৪ কামাখ্যা-পুরী, ১২৫০৮ শিলচর-তিরুবনন্তপুরম, ২২৫০৪ ডিব্রুগড়-কন্যাকুমারী, ১২৮২০ আনন্দ বিহার-ভুবনেশ্বর, ২২৮১২ নিউ দিল্লি-ভুবনেশ্বর, ১২৮৭৬ আনন্দ বিহার-পুরী, ২২৬১২ নিউ জলপাইগুড়ি-চেন্নাই সেন্ট্রাল, ০৭০৪৭ ডিব্রুগড়-সেকেন্দ্রাবাদ।












Click it and Unblock the Notifications