Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দাউদাউ আগুনে জ্বলছে ট্রেন, শালিমার রেলইয়ার্ডে আগুনে আতঙ্ক

দাউ দাউ করে জ্বলছে ট্রেন। আগুন-আতঙ্ক ছড়াল হাওড়ার শালিমার রেল ইয়ার্ডে। গতকাল রাতে হাওড়ার শিবপুরেই সিইএসসি-র পাওয়ার সাবস্টেশনেও আগুন লেগে যায়।

হাওড়া, ২৪ জানুয়ারি : দাউ দাউ করে জ্বলছে ট্রেন। আগুন-আতঙ্ক ছড়াল হাওড়ার শালিমার রেল ইয়ার্ডে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। দমকলের দু'টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা। কী কারণ এই আগুন তা জানতে তদন্ত শুরু করেছে দমকল ও রেল পুলিশ।[রাজধানী এক্সপ্রেসের নামে যুক্ত হতে চলেছে 'পেপসি', শতাব্দীতে হচ্ছে 'কোক'!]

মঙ্গলবার সকালে হঠাৎই একটি ট্রেন আগুন জ্বলতে দেখে রেল ইয়ার্ডের কর্মীরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। শিবপুর থেকে দমকলের দু'টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সঙ্গে সঙ্গে দমকলের ইঞ্জিন এসে যাওয়ায় আগুন ছড়িয়ে পড়েনি। দু'টি কামরায় ক্ষয়ক্ষতি হয়েছে।[স্মার্ট নাইবা হোক, সাধারণ ফোনেও এবার কাটা যাবে রেলের টিকিট]

দাউদাউ আগুনে জ্বলছে ট্রেন, শালিমার রেলইয়ার্ডে আগুনে আতঙ্ক

গতকাল রাতে হাওড়ার শিবপুরেই সিইএসসি-র পাওয়ার সাবস্টেশনে আগুন লেগে যায়। এই আগুন বৃহদাকার নিতে পারত। হাওড়া ও শিবপুর থেকে দমকল তড়ঘড়ি পৌঁছে যাওয়ায় আগুন নিয়ন্ত্রণে এসে যায়।প্রথমে পাওয়ার স্টশনের একটি ট্রান্সফরমারের আগুনের ফুলকি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তা জ্বলতে থাকে। ছড়িয়ে পড়তে থাকে আগুন। খবর দেওয়া হয় দমকলে। বিধ্বংসী রূপ নেওয়ার আগেই দমকল আগুন অ্যারেস্ট করে নেয়।[রেলের টিকিট কাটতে এবার আবশ্যক হতে চলেছে আধার কার্ড!]

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+