মা সারদাদেবীর বাড়ি পর্যন্ত ছুটবে ট্রেন! পৌঁছে যাওয়া যাবে তারকেশ্বরও, মমতার স্বপ্নকে সত্যি করছে ভারতীয় রেল
Jayrambati Train Line: দীর্ঘ প্রতীক্ষার অবসান। এবার জয়রামবাটি পর্যন্ত ছুটবে ট্রেন। ইতিমধ্যে স্টেশন তৈরির কাজ প্রায় শেষ। এমনকী লাইন পাতার কাজও শেষ। যা খবর, একেবারে শেষ মুহূর্তের কাজ চলছে রেলের তরফে। আর তা শেষ হয়ে গেলেই একেবারে জয়রামবাটি পর্যন্ত পৌঁছে যাবে ট্রেন। 'মায়ের নিজের গাঁ' বলে পরিচিত জয়রামবাটি। বহু ইতিহাস জড়িয়ে আছে। সারা বছরই বহুভক্ত জয়রামবাটি-কামারহাটি পৌঁছে যান। ফলে ট্রেনের দাবি ছিল দীর্ঘদিনের।
অবশেষে সেই দাবি পূরণ হতে চলেছে। বিষ্ণুপুর-তারকেশ্বর রেলপথ নির্মাণের কথা ঘোষণা করেছিলেন তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০০০-২০০১ অর্থবর্ষে এই সংক্রান্ত ঘোষণা করা হয়। এরপরেই এই প্রকল্পের সমীক্ষার কাজ শুরু হয় ২০০২ -২০০৩ সালে। দীর্ঘ সময় ধরে এই সংক্রান্ত কাজ চলে।

এরপর ২০০৬-২০০৭ সালে এই প্রকল্পের জন্য ক্লাজ শুরু হয়। জমি অধিগ্রহণ সহ বিভিন্ন কাজ শুরু হয়। যদিও রেলপথ পাতার কাছে চ্যালেঞ্জ একাধিক ছিল। সেগুলি সামলে রেল লাইন পাতার কাজ শুরু হয়। ২০০৮-২০০৯ সালে এই সংক্রান্ত কাজ শুরু হয়। ধাপে ধাপে হয় বিষ্ণুপুর-তারকেশ্বর রেলপথের কাজ। প্রাথমিক ভাবে রেল লাইন পাতার কাজ শুরু হয় বিষ্ণুপুর থেকে গোকুলনগর পর্যন্ত। এবং সেই কাজ দ্রুত শেষ করে রেল চলতেও শুরু করে।
এক সংবাদমাধ্যমের খবর শুরু হয়, ২০১০ সালে ওই লাইনে ট্রেন চলাচল শুরু হয়। এরপর ধীরে ধীরে ময়নাপুর পর্যন্ত লাইন সম্প্রারিত হয়। কিন্তু বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় ভাবাদিঘি! এই কারণে গোটা পরিকল্পনা ধীর ভাবে চলতে শুরু হয়।
যদিও বড় গোপীনাথপুর হয়ে জয়রামবাটি হয়ে রেল নির্মান শেষ করে ফেলেছে ভারতীয় রেল। আর তা যুগান্তকারী হতে চলেছে। রেলের তরফে তারকেশ্বর-বিষ্ণুপুর রেলপথ প্রকল্পের অঙ্গ হিসেবে ইতিমধ্যে 'মাতৃমন্দিরে'র আদলে জয়রামবাটি স্টেশনের টিকিট কাউন্টার সহ অন্যান্য পরিকাঠামো তৈরির কাজ প্রায় শেষ। বাংলার পাশাপাশি ইংরাজী আর হিন্দিতেও স্টেশনের নাম লেখা হয়েছে। যা দেখে রীতিমত আবেগে ভাসছেন এলাকার মানুষজন।
অন্যদিকে বড় গোপীনাথপুর স্টেশনের কাজও প্রায় শেষের পথে। রেল দফতর সূত্রে পাওয়া খবর অনুযায়ী, যোগাযোগ ব্যবস্থাকে আরও মসৃণ করার পাশাপাশি এই রেলপথ নির্মাণের অন্যতম মূল লক্ষ্য হল 'মন্দির নগরী' বিষ্ণুপুরের সাথে জনপ্রিয় শৈবক্ষেত্র তারকেশ্বরকে সংযুক্ত করা। যদিও পূরো রেলপথ এক্ষুনি চালু না হলেও বিষ্ণুপুর-জয়রামবাটি রেল চলাচল খুব শীঘ্রই চালু হবে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications