উত্তর ভারতে ঘন কুয়াশার এমনই প্রভাব এরাজ্যমুখী ট্রেনগুলিতেও

উত্তর ভারতে ঘন কুয়াশার জেরে ফের বিঘ্ন ট্রেন চলাচল। রাজধানী, দুরন্ত এক্সপ্রেসের মতো ট্রেন ১৮ থেকে ১৯ ঘণ্টার মতো দেরিতে চলছে।

উত্তর ভারতে ঘন কুয়াশার জেরে ফের বিঘ্ন ট্রেন চলাচল। রাজধানী, দুরন্ত এক্সপ্রেসের মতো ট্রেন ১৮ থেকে ১৯ ঘণ্টার মতো দেরিতে চলছে।

উত্তর ভারতে ঘন কুয়াশার এমনই প্রভাব এরাজ্যমুখী ট্রেনগুলিতেও

উত্তর ভারত থেকে হাওড়া ও শিয়ালদহমুখী বেশ কয়েকটি দূরপাল্লার ডাউন ট্রেন দেরিতে চলছে। মঙ্গলবার সকাল ১০ টায় যে রাজধানীর পৌঁছনোর কথা ছিল, সেই ট্রেন পৌঁছেছে বুধবার ভোর ৩.৪৫-এ।

একনজরে দেরিতে চলা ট্রেনের নাম

  • দিল্লি হাওড়া রাজধানী ৯ ঘণ্টা
  • দিল্লি শিয়ালদহ রাজধানী ৭ ঘণ্টা
  • শিয়ালদহগামী দুরন্ত এক্সপ্রেস ৭ ঘণ্টা
  • যোধপুর এক্সপ্রেস ৮ ঘন্টা
  • কালকা মেল সাড়ে ৬ ঘণ্টা
  • বিভূতি এক্সপ্রেস ১২ ঘণ্টা
  • অমৃতসর মেল ৭ ঘণ্টা
  • দুন এক্সপ্রেস ১০ ঘন্টা
  • হাওড়া-হরিদ্বার এক্সপ্রেস সাড়ে ৭ ঘণ্টা
  • হিমগিরি এক্সপ্রেস ৪ ঘণ্টা
  • আকাল তখত এক্সপ্রেস ৩ ঘণ্টা

উত্তর ভারতে ঘন কুয়াশার এমনই প্রভাব এরাজ্যমুখী ট্রেনগুলিতেও

রেলের তরফে জানানো হয়েছে, কুয়াশার জেরে দৃশ্যমানতা কম থাকায় দুর্ঘটনার আশঙ্কা। সেই জন্যই ট্রেন ধীরে চালানো হচ্ছে। মোটর ম্যান দেরও ধীরে গাড়ি চালাতে নির্দেশ দেওয়া হয়েছে।

ট্রেন দেরিতে চলার জেরে যাত্রীদের অবস্থাও খারাপ। ট্রেনে অপেক্ষা করতে হওয়ায় অনেক বয়স্কযাত্রী অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গিয়েছে।

সংশ্লিষ্ট ডাউন ট্রেনগুলি দেরিতে আসার জেরে একাধিক আপ ট্রেনের সময়সূচির পরিবর্তন করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+