কুয়াশার জেরে বিঘ্নিত দূরপাল্লার ট্রেন চলাচল
কুয়াশার জেরে হাওড়া ও শিয়ালদহমুখী দূরপাল্লার ট্রেন চলাচলে বিঘ্ন। একদিকে যেমন বেশ কয়েকটি ১২ ঘণ্টা পর্যন্ত দেরিতে চলছে, ঠিক তেমনই বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেন।
কুয়াশার জেরে হাওড়া ও শিয়ালদহমুখী দূরপাল্লার ট্রেন চলাচলে বিঘ্ন। একদিকে যেমন বেশ কয়েকটি ১২ ঘণ্টা পর্যন্ত দেরিতে চলছে, ঠিক তেমনই বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেন।

উত্তর ভারতই হোক কিংবা উত্তরবঙ্গ, ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কম থাকায় বিঘ্নিত ট্রেন চলাচল। বেশিরভাগ ট্রেন চলছে নির্ধারিত সময়ের থেকে দেরিতে।
একনজরে দেরিতে চলা হাওড়ামুখী ট্রেনগুলি
- যোধপুর এক্সপ্রেস ১২ ঘণ্টা
- বিভূতি এক্সপ্রেস ১২ ঘণ্টা
- মিথিলা এক্সপ্রেস ১১ ঘন্টা
- হিমগিরি এক্সপ্রেস ৯ ঘণ্টা
- রাজধানী ৩ ঘণ্টা ২০ মিনিট
একনজরে দেরিতে চলা শিয়ালদহমুখী ট্রেনগুলি
- তিস্তা-তোর্সা এক্সপ্রেস ৫ ঘণ্টা
- পদাতিক এক্সপ্রেস ৩ ঘণ্টা
- গঙ্গাসাগর এক্সপ্রেস ১ ঘণ্টা ৩০ মিনিট
- হাটেবাজারে এক্সপ্রেস ১ ঘণ্টা
- কাঞ্চনকন্যা এক্সপ্রেস ৪০ মিনিট
সংশ্লিষ্ট ডাউন ট্রেনগুলি দেরিতে আসায় বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেন।
একনজরে বাতিল হওয়া ট্রেনগুলি
- অমৃতসর এক্সপ্রেস
- বিভূতি এক্সপ্রেস
- হিমগিরি এক্সপ্রেস
- নিউ জলপাইগুড়ি এসি এক্সপ্রেস
- তুফান মেল












Click it and Unblock the Notifications