বৃষ্টি থামলেও এখনও হাওড়া স্টেশনে বিপর্যস্ত পরিষেবা, বাতিল বেশ কয়েটি ট্রেন

হাওড়া, ৮ সেপ্টেম্বর : বৃষ্টি থামলেও টিকিয়াপাড়া কারশেডে এখনও জল জমে রয়েছে। যার ফলে হাওড়া স্টেশনে বৃহস্পতিবারও ব্যাহত পরিষেরা। হাওড়া- দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস ছাড়াও বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। কারশেডের মধ্যে জল জমে থাকায় বহু দূরপাল্লা ট্রেন দেরিতে স্টেশনে ঢুকছে।

রাজধানী এক্সপ্রেস, মুম্বই মেল, দুন এক্সপ্রেস, অমৃতসর মেল, কালকা মেল সহ একাধিক দূরপাল্লা ট্রেন দেরীতে স্টেশনে ঢুকবে বল জানা গিয়েছে। হাওড়া-দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস বৃহস্পতিবারও বাতিল করা হয়। এছাড়া দক্ষিণ-পূর্ব শাখার বেশ কয়েকটি লোকাল ট্রেনও বাতিল করা হয়েছে। যার মধ্যে হাওড়া থেকে পাঁশকুড়া যাওয়ার বেশিরভাগ ট্রেন সকাল থেকেই বাতিল করা হয়েছে। এছাড়া মেচেদা, উলুবেড়িয়া এবং আমতা যাওয়ার লোকাল ট্রেনও বাতিল হয়েেছে।

বৃষ্টি থামলেও এখনও হাওড়া স্টেশনে বিপর্যস্ত পরিষেবা, বাতিল বেশ কয়েটি ট্রেন

বুধবার থেকে কারশেডে জল জমে থাকার জন্য হাওড়া স্টেশনে পরিষেবা ব্যাহত হচ্ছে । বুধবারেও হাওড়া-দিঘা জনশতাব্দী এক্সপ্রেস, হাওড়া-পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস সহ আরও বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছিল। যার ফলে অসুবিধায় পড়েন বহু যাত্রী।

বুধবার দক্ষিন-পূর্ব শাখার মোট ৩৭টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছিল। তবে আজকে সেই সংখ্যাটা অনেকটাই কম। বৃহস্পতাবার ১২টি লোকাল ট্রেন এখনও পর্যন্ত বাতিল হয়েছে। ধীরে ধীরে জমা জল লেনে গেলেই পরিষেবা স্বাভাবিক হবে। সাধারণ রেল যাত্রীদের অভিযোগ. রেল কর্তৃপক্ষের গাফিলতির জেরেই দুর্ভোগে পড়তে হচ্ছে তাঁদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+