সিগনালিং সমস্যা, সপ্তাহের শুরুতেই শিয়ালদহ মেইন শাখার ট্রেন, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা
সপ্তাহের প্রথম দিনেই চূড়ান্ত ভোগান্তির শিকার নিত্য যাত্রীরা। শিয়ালদহ মেইন শাখায় ব্যহত ট্রেন চলাচল। নৈহাটি স্টেশনে সিগনালিং সমস্যার কারণে ব্যহত ট্রেন চলাচল। যার জেরে সকাল থেকেই ট্রেন চলাচল বিপর্যস্ত হয়েছে।
জানা গিয়েছে নৈহাটির কাছে সিগনালিং বিকল হয়ে গিয়েছে। তার জেরে ট্রেন ঠিক মতো চলছে না। একাধিক লোকাল ট্রেন নির্ধারিত সময়ে ছাড়তে পারছে না। যার জেরে নির্ধারিত সময়ের থেেক ৪০ থেকে ৪৫মিনিট দেরিতে চলছে। যদিও দ্রুত সমস্যা মেটানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে রেলকর্তৃপক্ষ।

সকাল থেকে চলছে সিগনালিংয়ের সমস্যা। সূত্রের খবর নৈহাটির কাছে বিকল হয়ে হিয়েছে সিগনালিংস সিস্টেম। তার েজরে ট্রেন চলাচল স্বাভাবিক গতিতে করতে পারছে না। শিয়ালদহ মেইন শাখার অধিকাংশ ট্রেনই লেট। সিগনালিং সিস্টেম খারাপ হওয়ার কারণে ট্রেন স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছে না।

রেলের আধিকারীকরা সেখানে পৌঁছেছেন। সিগনালিং সিস্টেম সাময়িক ভাবে ঠিক করা হলেও তেমন ভাবে ঠিক করা যায় নি। ফলে নৈহাটি এবং তার পরের স্টেশনগুলি থেকে আসা লোকাল ট্রেন শান্তিপুর লোকাল, রানাঘাট লোকাল, কল্যাণী লোকাল, কল্যাণী সীমান্ত লোকাল, কৃষ্ণনগর লোকাল সহ একাধিক লোকাল ট্রেন সিগনালিং সমস্যার কারণে নৈহাটি স্টেশনের কাছে দাঁড়িয়ে রয়েছে। একটি একটি করে লোকাল পাস করানো হচ্ছে।
৩০ থেকে ৪০ মিনিট দেরিেত ট্রেনগুলি শিয়ালদহ স্টেশনে পৌঁছচ্ছে। আপ এবং ডাউন উভয় লাইনেই সমস্যা দেখা দিয়েছে। সপ্তাহের প্রথম দিনেই এই সমস্যার কারণে প্রবল সংকটে পড়েছেন নিত্য যাত্রীরা। সঠিক সময়ে বাড়ি থেকে বেরিয়েও নির্ধারিত সময়ে অফিস পৌঁছতে পারেননি অনেকে। অনেকে আবার বাড়িও ফিরে গিয়েছেন। এদিকে আবার নির্ধারিত সময়ে সরকারি দফতরে পৌঁছনোর নির্দেশিকা জারি করা হয়েছে।












Click it and Unblock the Notifications