শিয়ালদহে অফিস টাইমে ট্রেন চলাচলে বিভ্রাট, দাঁড়িয়ে একাধিক এক্সপ্রেস ট্রেন
অফিস টাইমে ব্যাপক বিপর্যস্ত শিয়ালদহ শাখার ট্রেন চলাচল। শ্যামনগর স্টেশনে সিগনালিং এ সমস্যার জেরে ব্যাহত হয়েছে গোটা পরিষেবা।
অফিস টাইমে ব্যাপক বিপর্যস্ত শিয়ালদহ শাখার ট্রেন চলাচল। শ্যামনগর স্টেশনে সিগনালিং এ সমস্যার জেরে ব্যাহত হয়েছে গোটা পরিষেবা। এর জেরে শিয়ারলদহ মেইন লাইনে আপ ও ডাউনে ট্রেন চলাচলে বিভ্রাট ঘটে গিয়েছে।

রেল সূত্রে জানা গিয়েছে, পরিষেবায় বিভ্রাটের জেরে ব্য়ারাকপুর-নৈহাটি শাখায় ট্রেন চালচলে বন্ধ থাকে বেশ কিছুক্ষণ। শ্যামনগরের চারটি লাইনেই ট্রেনের সিগন্যালিং ব্যবস্থার ত্রুটি লক্ষ্য করা যায়। এদিকে, এই ঘটনার জেরে একাধিক এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে থাকে বিভিন্ন স্টেশনে।
মৈত্রী এক্সপ্রেস, পূর্বাঞ্চল এক্সপ্রেস সহ একাধিক ট্রেন দাঁড়িয়ে যায় বিভিন্ন স্টেশনে। গোটা পরিস্থিতির ফলে নিত্য যাত্রীদের ক্ষোভ বাড়তে থাকে। তবে সকাল ৯ টা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এদিকে, ট্রেন চলাচল ব্যহত হওয়ার ফলে সড়ক পথেও চাপ বাড়তে থাকে।












Click it and Unblock the Notifications