List Of Cancelled Trains From Sealdah: শিয়ালদহ দক্ষিণ শাখায় বন্ধ থাকছে ট্রেন, রইল বিস্তারিত

List Of Cancelled Trains From Sealdah: শিয়ালদহ স্টেশন ব্যবহার করে প্রতিদিন বহু যাত্রী বাড়ি থেকে কর্মস্থলে যাতায়াত করেন। প্রতিদিব উত্তর ও দক্ষিণ শাখায় যাত্রীর ভিড় থাকে চোখে পড়ার মতো। সবজি বিক্রেতা থেকে শুরু করে শিক্ষক অথবা ব্যাঙ্ক কর্মী, অনেকের জন্যই এইসব রুট খুবই গুরুত্বপূর্ণ।

তাই এর মধ্যে কোনওটিতে ট্রেন বন্ধ (List Of Cancelled Trains From Sealdah) থাকলে সমস্যায় পড়তে হবে বহু নিত্যযাত্রীকে। দিনের ব্যস্ত সময়ে এভাবে ট্রেন বন্ধ থাকলে কর্মস্থলে যাওয়া বা বাড়ি ফেরাও মুস্কিল হয়ে পড়বে অনেকের জন্য। রেলের তরফ থেকে জানানো হয়েছে, শিয়ালদহ-ডায়মন্ড হারবার শাখায় বন্ধ থাকবে ট্রেন চলাচল।

List Of Cancelled Trains From Sealdah

রেল সূত্রে জানা গিয়েছে, ওই শাখার আপ ও ডাউন দুটি লাইনেই ট্রেন চলাচল বন্ধ (List Of Cancelled Trains From Sealdah) থাকবে কিছু সময়ের জন্য। দুই লাইনেই কাজ হবে বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার রাত ১২ টা থেকে রবিবার বিকেল ৪টে পর্যন্ত ওই লাইনে ট্রেন পরিষেবায় প্রভাব পড়বে। রেলের তরফে জানানো হয়েছে যে এই কাজের জন্যে ২৪০ মিনিট রেল পরিষেবা ব্যাহত হবে।

৩৪৮৬০ শিয়ালদহ-ডায়মন্ড হারবার লোকাল ডায়মন্ড হারবারের বদলে বারুইপুর পর্যন্ত চলবে শনিবার।
৩৪৮১১ ডায়মন্ড হারবার-শিয়ালদহ লোকাল ট্রেনটি রবিবার ডায়মন্ড হারবারের বদলে বারুইপুর থেকে ছাড়বে।

List Of Cancelled Trains From Sealdah: রেলের তরফে বিজ্ঞপ্তি কি বলছে

34860 Sealdah -Diamond Harbour Local will be short terminated at Baruipur instead of Diamond Harbour on 09.09.2023 (Saturday).

34811 Diamond Harbour - Sealdah Local will be short originated from Baruipur instead of Diamond Harbour on 10.09.2023 (Sunday).

অন্যদিকে একটি লোকাকের রুট ছোট করা হয়েছে বলে রেলের তরফে জানানো হয়েছে।

রেলের তরফ থেকে জানানো হয়েছে ওই লাইনে যাতে ট্রেন চলাচল আরও বাধাহীন হয়, সে কারণেই এই পরিষেবা বন্ধ রেখে কাজ করা হচ্ছে রেল রাইনে। এছাড়া যাত্রী সুরক্ষার কথাও মাথায় রেখেই এই কাজ করা হচ্ছে বলে রেলের তরফে জানানো হয়েছে।

এই কাজের জন্যে ব্যাপক সমস্যার মধ্যে পড়বেন সাধারণ রেল যাত্রী থেকে নিত্যযাত্রীরা। যদিও এজন্যে আগেই রেলের তরফে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে। উল্লেখ্য, গোটা অগাস্ট মাসজুড়ে একাধিক লাইনে কাজ করেছে রেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+