হাওড়া থেকে ছাড়বে শিয়ালদহ-পুরী এক্সপ্রেস, তালিকায় উত্তরবঙ্গ এক্সপ্রেসও, বাতিল আরও ট্রেন! কী হবে ১০০ ঘণ্টা

Sealdah Division Train Problem: শিয়ালদহ-ডানকুনি শাখায় (Sealdah Dankuni Train) আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হবে কাজ! বালিঘাট এবং বালি হল্ট স্টেশনের মধ্যে যে সেতু আছে সেটির গার্ডার বদল করা হবে। আর সেজন্য আগামী বুধবার মাঝরাত থেকে শুরু হবে এই কাজ। যা চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত। দীর্ঘ এই কাজের জন্য সম্পূর্ণ ভাবে পাওয়ার ব্লক করা হবে। ফলে ১০০ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল। ইতিমধ্যে পূর্ব রেলের (Eastern Railway) তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

আর সেই বিজ্ঞপ্তি অনুযায়ী একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে শিয়ালদহ-ডানকুনির মধ্যে ২২ জোড়া লোকাল ট্রেন। এছাড়াও তালিকায় আছে বহু দূরপাল্লার ট্রেনও। তবে পরিস্থিতি বিচার করে নতুন করে আরও বেশ কয়েকটি ট্রেন বাতিল (Sealdah Division Train Problem) করল পূর্ব রেল। সেই তালিকায় আছে বারুইপাড়া, বর্ধমান, ক্যান্টনমেন্ট, দত্তপুকুর, কল্যাণী সীমান্ত এবং নৈহাটি-ব্যান্ডেল, মধ্যমগ্রাম মিলে আরও ১৭ জোড়া ট্রেন।

Sealdah Division Train Problem

রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন করে যে সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে এর মধ্যে আছে বারুইপাড়া শাখার দুই জোড়া, কল্যাণী সীমান্ত শাখায় তিন জোড়া, মধ্যমগ্রাম, বর্ধমান, দমদম ক্যান্টনমেন্ট এবং দত্তপুকুর শাখায় এক জোড়া করে মোট চার জোড়া ট্রেন বাতিল থাকবে। এমনটাই রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। একই সঙ্গে ট্রেন বাতিল থাকবে নৈহাটি-ব্যান্ডেল শাখায় আট জোড়া লোকাল।

একসঙ্গে একগুচ্ছ এই ট্রেন বাতিলের খবরে চূড়ান্ত সমস্যার মধ্যে পড়তে হবে সাধারণ মানুষকে। তবে এখানেই শেষ নয়, রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। যেমন শিয়ালদহ-সিউড়ি এক্সপ্রেস, কলকাতা-পাটনা গরিব রথ, ডিব্রুগড়-কলকাতা এক্সপ্রেস, তেভাগা এক্সপ্রেস, শিয়ালদহ-জঙ্গিপুর রোড এক্সপ্রেস, শিয়ালদহ-আসানসোল ইন্টারসিটি সহ আরও বেশ কয়েকটি ট্রেন বাতিল থাকবে বলে জানা গিয়েছে।

বহু ট্রেন ঘুরপথে চলবে বলে জানানো হয়েছে। পদাতিক এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, দার্জিলিং মেল, শিয়ালদহ-আজমের এক্সপ্রেস দমদম-নৈহাটি দিয়ে ঘুরিয়ে চালানো হবে বলে জানানো হয়েছে। ডানকুনির বদলে ওই লাইন দিয়ে চালানো হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গ এবং শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেস এই সময়ে হাওড়া থেকে ছাড়বে। এই বিষয়ে আরও জানতে ভারতীয় রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি জেনে নিন। কিংবা অনলাইনেও জানতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+