Sealdah Railway Station: শিয়ালদহ স্টেশনে বসল নয়া প্রযুক্তি! দিন শেষ ট্রেন লেটের
Sealdah Railway Station: শিয়ালদহ স্টেশন রাজ্যের ব্যস্ততম স্টেশনগুলির মধ্যে অন্যতম। প্রতিনিয়ত হাজার হাজার মানুষ এই স্টেশন থেকে ট্রেন ধরেন। কেউ যান কাজে, কেউ অন্য কোনও প্রয়োজনে। রাজ্যের অনেক প্রান্তিক এলাকার সঙ্গে শহর কলকাতার সংযোগ স্থাপন করেছে এই স্টেশন।
লোকাল (Local Train) ট্রেন ছাড়াও প্রতিনিয়ত একাধিক দূরপাল্লার ট্রেনও চলে এ স্টেশন থেকে। এবার সেই জনবহুল স্টেশনেই বসল নয়া প্রযুক্তি। ট্রেনগুলির (Indian Rail) পরিষেবা নিয়ন্ত্রণে রাখতেই এই ব্যবস্থা।

৩১ অগস্ট অর্থাৎ বৃহস্পতিবারই পূর্ব রেলের (Eastern Rail) জেনারেল ম্যানেজার অমর প্রকাশ দ্বিবেদী উদ্বোধন করলেন ট্রেন ম্যানেজমেন্ট সিস্টেম। ট্রেনের গতিবিধি নজরে রাখতে ও প্রতি মুহূর্তে ট্রেনের অবস্থান সম্পর্কে ওয়াকিবহাল থাকতেই এই ব্যবস্থা।
রেল সূত্রে খবর, সিগন্যালের অবস্থান, ট্র্যাক সার্কিট ও পয়েন্ট খতিয়ে দেখতে পারবে এই নয়া প্রযুক্তি। এছাড়া ট্রেনের রেকের খবরও দিতে পারবে এই ব্যবস্থা। যে কোনও ট্রেনের গতিবিধি দেখে প্রয়োজন পড়লে দ্রুত ব্যবস্থা নেওয়া যাবে।
কোথায় ট্রেনের (Train Route) রুট বদলে দিতে হবে, কোথায় লাইন থেকে ট্রেন তুলে নিতে হবে সবটাই নিয়ন্ত্রণ করা অনেক সহজ হবে রেল আধিকারিকদের জন্য। ফলে ট্রেন দেরিতে চলছে কি না, চললে কী ব্যবস্থা নেওয়া যাবে সেটা সহজেই বোঝা যাবে। আপাতত ওই সিস্টেম বসছে শিয়ালদহ-রাণাঘাট সেকশনে। ধীরে ধীরে সমস্ত সেকশনে এই প্রযুক্তির ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে।
Sealdah Railway Station: কী কী সুবিধা হবে, দেখে নিন
১. দুটি ট্রেনের মুখোমুখি হওয়ার ঘটনা কমবে।
২. ট্রেন যাতে ঠিক সময়ে পৌঁছয়, সেটা নিয়ন্ত্রণ করা যাবে।
৩. জরুরি অবস্থায় দ্রুত ব্যবস্থা নেওয়া যাবে।
৪. একটাই ভিডিয়ো ডিসপ্লে-তে সবকটি ট্রেন একসঙ্গে দেখা যাবে।
৫. সিগন্যাল থেকে লেভেল ক্রসিং সব থাকবে অফিসারদের নজরে।
৬. সময়ে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে।
এই ব্যবস্থা কার্যকর হলে শিয়ালদহ স্টেশন (Sealdah Railway Station) থেকে যাতায়াত করা যাত্রীদের অভিজ্ঞতা হবে আরও সুন্দর। ট্রেন দেরী হওয়া বা কোনও বিপদে পড়ার মতো ঘটনা এড়ানো যাবে বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, যাত্রীরাও সঠিক সময়ে গক্তব্যে পৌছতে পারবেন বলেও মনে করা হচ্ছে। আরও আধুনিক হবে লোকাল ট্রেন চলাচলও। যা খুবই গুরুত্বপূর্ণ।












Click it and Unblock the Notifications