Train Cancelled News: চারটে বাজলেই বন্ধ হবে এই রুটে ট্রেন চলাচল, ঘুরপথে চলবে একাধিক লোকাল
Train Cancelled News: উৎসব শেষে আজ বিজয়া দশমী! মা ফিরবেন কৈলাশে। মণ্ডলে মন্ডপে আজ বিষাদের সুর। শুরু বিসর্জন। আর সেজন্যে আজ মঙ্গলবার থেকে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত চক্ররেলের ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। দুর্গা প্রতিমা বিসর্জন এবং লক্ষ্মী বিসর্জনের জন্যে স্টেশনগুলিতে ট্রেন নিয়ন্ত্রণ করা হবে।
বিশেষ করে নদী তীরবর্তী স্টেশনগুলিতে বিশেষ ভাবে ট্রেনগুলিয়ে নিয়ন্ত্রণ করা হবে। বিকেল চারটের থেকে পরের দিন সকাল ৭টা পরজংত ট্রেন চলাচল (Train Cancelled News) বন্ধ থাকবে। এমনটাই পূর্ব রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ মঙ্গলবার থেকে আগামী ২৭ অক্টোবর, শুক্রবার পর্যন্ত পরিষেবা (Train Cancelled News) বন্ধ থাকবে। একই ভাবে আগামী ২৯ এবং ৩০ অক্টোবরও পরিষেবা বন্ধ থাকবে। লক্ষ্মীপুজোর বিসর্জনের জন্যেই পূর্ব রেলের (Indian Rail) তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে বারাসত এবং দত্তপুকুর থেকে মাঝেরহাট পর্যন্ত যে দুটি লোকাল ট্রেন চলে তা কলকাতা স্টেশন হয়ে চলবে। আর সেপথেই ফের ট্রেন দুটি ফেরানো হবে। অন্যদিকে একজোড়া হাবড়া এবং মাঝেরহাট লোকালকেও ঘুরিয়ে দেওয়া হয়েছে। কলকাতা স্টেশনের পরিবর্তে শিয়ালদহ স্টেশন দিয়ে চালানো হবে বলে রেলের (Train Cancelled News) তরফে জানানো হয়েছে।
অন্যদিকে লক্ষ্মীকান্তপুর থেকে কলকাতা স্টেশন এবংত মাঝেরহাট থেকে ঘুটিয়ারি স্টেশনের মধ্যে যে ট্রেন চলে সেটিরও রুট বদল করা হয়েছে। রেলের তরফে বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্রেনগুলি বালিগঞ্জ পর্যন্ত চলবে। একই সঙ্গে দুজোড়া মাঝেরহাট-নৈহাটি এবং বালিগঞ্জ বারাকপুর লোকাল শিয়ালদহ উত্তর পর্যন্ত চলবে। এছাড়াও আরও বেশ কয়েকটি ট্রেনের রুট পরিবর্তন (Train Cancelled News) করা হয়েছে। এমনটাই জানা গিয়েছে।
পাশাপাশি মূলত গঙ্গার ধার ঘেষে চলে চক্ররেল। কিন্তু বিসর্জনের সময় নিরাপত্তার কথা ভেবেই রেলের তরফে পরিষেবা বন্ধ (Train Cancelled News) রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বাবুঘাট সহ সমস্ত ঘাটগুলিতে পুলিশের সঙ্গে রেল যোগাযোগ এবং সমম্বয় রেখে চলবে। এমনটাই জানা গিয়েছে।
তবে দীর্ঘ সময় ধরে পরিষেবা (Train Cancelled News) বন্ধ রাখার সিদ্ধান্তে ভোগান্তির মধ্যে পড়তে হবে সাধারণ মানুষকে। রেলের কাছে মানুষের সুরক্ষার বিষয়টি খুবই গুরুত্পূর্ণ। আর সেই কারণেই এই সিদ্ধান্ত (Train Cancelled News) বলে জানানো হয়েছে পূর্ব রেলের তরফে।












Click it and Unblock the Notifications